skip to Main Content

বাইট

বিদায় বারবেট্টা

ঠিক ১২০ বছর পূর্ণ করে ২৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেল নিউইয়র্কের বিখ্যাত রেস্তোরাঁ বারবেট্টা। ‘দ্য ডিপার্টেড’, ‘সেলিব্রিটি’, ‘সেক্স ইন দ্য সিটি’র মতো হলিউডের বেশ কিছু বিখ্যাত সিনেমা শুটিং থেকে শুরু করে জ্যাকি কেনেডি, অ্যান্ডি ওয়ারহল, জন লেনন, এলিজাবেথ টেইলরের মতো খ্যাতিমান তারকাদের নিয়মিত আনাগোনা ছিল এখানে। ইতালীয় কুজিনের আমেরিকান এই রেস্তোরাঁয় বিয়ের ডিনারের আয়োজন করেছে অনেক তারকা দম্পতি। বিদায়ের দিনে অ্যালিস উইল বিয়ের ছবি নিয়ে বারবেট্টায় আসেন। তিনি বলেন, ‘বন্ধ হবে শুনে মুষড়ে পড়েছিলাম। ১৯৯৬ সালের অক্টোবরে বারবেট্টার সবুজ বাগানে বিয়ে করেছি আমরা। এখানকার সোর্ড ফিশ ছিল বিয়ের ডিনারের মেইন মেনুতে, আজ আমি তা-ই খাব।’ রাতে যখন শেষ পরিবেশন চালিয়ে যাচ্ছিল বারবেট্টা, এর ইভেন্ট ম্যানেজার সুজানা গার্ডিজানের উদ্দেশে করতালিতে মুহুর্মুহু ফেটে পড়ে চারদিক। হলিউড ও নিউইয়র্কের অনেক তারকা, ব্যবসায়ী ও অনুরাগী হাজির ছিলেন বারবেট্টার বিদায়বেলায়।

আমেরিকান ফাস্ট ফুড: ট্রেন্ড নাকি প্রয়োজন

ফেব্রুয়ারিতে করা মর্নিং কনসাল্টের জরিপ বলছে, আমেরিকানরা মূলত খরচ বাঁচাতে ফাস্ট ফুডে বেশি ঝুঁকছেন। বিশ্বজুড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লাইফস্টাইল ব্যয়বহুল। তাই স্বাদ কিংবা স্বাস্থ্যঝুঁকির চেয়ে খাবারের খরচ মুখ্য। গবেষণাপ্রতিষ্ঠান মর্নিং কনসাল্টের তথ্য অনুযায়ী, ৪০ শতাংশ মানুষ কাজের ব্যস্ততায় বাড়ি শেষে রান্নার শক্তি ও ইচ্ছা হারিয়ে ফেলে। পরিসংখ্যানে অধিকাংশই জানায়, ফাস্ট ফুড বেছে নেওয়া হয় স্বস্তির জন্য; নতুনত্বের খোঁজে নয়।

ঘুমানোর কতক্ষণ আগে খাবার

আমেরিকার শিকাগোতে অবস্থিত নর্থওয়েস্টার্ন কিয়েনবার্গ স্কুল অব মেডিসিনের এক গবেষণায় দেখা গেছে, শুধু কী খাচ্ছেন, তার ওপর হৃদস্বাস্থ্য নির্ভর করে না; কখন খাচ্ছেন, সেটাও সমান গুরুত্বপূর্ণ। ঘুমাতে যাওয়ার কতক্ষণ আগে খাওয়া বন্ধ করা উচিত, তা বলছে নর্থওয়েস্টার্ন কিয়েনবার্গের পরিসংখ্যান; অন্তত তিন ঘণ্টা আগে যারা খাওয়া শেষ করেছেন, তাদের হৃদস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ সূচকে অর্থবহ উন্নতি দেখা গেছে। পরিসংখ্যানের শেষে বলা হয়, শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনে অভ্যস্ত ৯০ শতাংশ মানুষের জীবনে ঘুমের কারণে স্বাস্থ্যের উন্নতি সম্ভব হয়েছে। ঘুমকে ভিত্তি করে খাবারের সময় নির্ধারণ করা একটি সহজ ওষুধবিহীন উপায় হতে পারে কার্ডিওমেটাবলিজম স্বাস্থ্য উন্নত করার, বিশেষ করে মধ্যবয়স্ক ও বয়স্কদের জন্য।

 ফুড ডেস্ক
ছবি: সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top