ইনফোগ্রাফ I প্রিয় পার্সিমন
হলুদ, লাল বা কমলা রঙের এই ফল স্বর্ণাম্র নামেও পরিচিত। বাংলায় ‘বিলিতি গাব’ ডাকেন কেউ কেউ
দুনিয়াজুড়ে প্রায় ৭৫০ প্রজাতির পার্সিমন ফল উৎপাদিত হয়
সবচেয়ে বেশি ফলন চীনে; এরপর দক্ষিণ কোরিয়া ও জাপানে
বাংলাদেশ, ভারত, মেক্সিকো, যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশেও উৎপন্ন হয়
জাপানের জাতীয় ফলের স্বীকৃতিপ্রাপ্ত
দেখতে টমেটোর মতো; তবে সাধারণত বেরি হিসেবে গণ্য করা না হলেও এটি বেরিজাতীয়ই
দারুণ স্বাদের এবং পুষ্টিকর
শর্করা, হজমযোগ্য আঁশ, বিভিন্ন ভিটামিন সমৃদ্ধ
ফাইটোনিউট্রিয়েন্টে ভরপুর; আলসার, ক্যানসার, উচ্চ রক্তচাপ এবং অকালবার্ধক্য প্রতিরোধে উপকারী
পুষ্টিগুণ
(১৬৮ গ্রামের প্রতিটি জাপানি পার্সিমন)
ক্যালরি: ১১৮
কার্বোহাইড্রেট: ৩১.২ গ্রাম
প্রোটিন: ০.৯ গ্রাম
ফ্যাট: ০.৩ গ্রাম
ফাইবার: ৬ গ্রাম
ভিটামিন এ (ইন্টারন্যাশনাল ইউনিট): ২৭৪০
ভিটামিন সি: ১২.৬ মিলিগ্রাম
ভিটামিন ই: ১.২৩ মিলিগ্রাম
ভিটামিন কে: ৪.৩৭ মাইক্রোগ্রাম
ভিটামিন বি৬: ০.১৬ মিলিগ্রাম
পটাশিয়াম: ২৭০ মিলিগ্রাম
কপার: ০.১৯ মিলিগ্রাম
ম্যাঙ্গানিজ: ০.৫৯ মিলিগ্রাম
ফুড ডেস্ক
ছবি: ইন্টারনেট
