রাশি I আত্মবিশ্বাসে আস্থা
মেষ
পরিবারের সঙ্গে সময় আনন্দেই কাটে। এবার এই আনন্দের মাঝে কিছু নতুন মানুষের দেখা পাবেন। এদের কেউ আবার আপনার প্রিয়জন হয়ে উঠবে। পুরোনো কোনো বিষয় এ মাসে মাথাচাড়া দিতে পারে। চেষ্টা করুন এ থেকে ইতিবাচক দিক বের করে নিতে।
বৃষ
তখন কাজ করা উচিত, যখন সুযোগ থাকে। উপদেশটি আপনার এ মাসে মনে রাখা জরুরি। কেননা, আলস্য আর ফাঁকির ঠাকুর—দুই-ই কাছে ঘেঁষতে চাইবে! তাদের সঙ্গে বন্ধুত্ব নয়। নিজেকে সামলাতে না পারলে নতুন কোনো কাজ হাতে নেবেন না।
মিথুন
উদ্ভাবনী চিন্তায় আপনি যে অনন্য, তা জানা কথা। অজানা হলো, এই চিন্তা থেকে উপার্জনের উপলক্ষ হতে পারে। এতে সৃষ্টির আনন্দ আর পয়সা—দুই-ই জুটবে। দু-একটা কাজের কথায় গোটা মাসের রং অবশ্য পাল্টে যাবে আপনার। শরীরের যত্ন নিন।
কর্কট
খুব ব্যস্ত থাকার সময়ে বিনিয়োগ করতে যাবেন না যেন। তাতে লোকসান হওয়ার ঝুঁকি বেশি। চলমান পরিস্থিতি নিয়ে বিচলিত হওয়ার কারণ নেই। মনে রাখবেন, পরিবার সব সময় আপনার সঙ্গে থাকবে। আত্মবিশ্বাস শক্তিশালী করার এটিই একমাত্র নির্ভরযোগ্য জায়গা।
সিংহ
আপনার বুদ্ধি আর বোধশক্তি—দুটিই প্রশংসার দাবিদার। এ কারণে বেশির ভাগ কাজে আপনার সাফল্য অধরা থাকে না। ধৈর্য রাখুন, এবারও থাকবে না। অনেক দিন যোগাযোগ না থাকা পরিজন ও সম্পর্কগুলোর দিকে এবার নজর দিন। মন ভালো থাকবে।
কন্যা
যেকোনো মাদকই ক্ষতিকর। সেখান থেকে বেরিয়ে আসুন। মনে রাখবেন, মাদক আপনার সক্ষমতাকে নষ্ট করে। তা ছাড়া পয়সা নষ্ট হওয়া থেকেও বাঁচবেন। পারিবারিক উন্নয়নমূলক কাজগুলো মাসের শুরুতে সেরে ফেলুন। সামনের ভ্রমণের জন্য সময়টা ফাঁকা রাখা চাই।
তুলা
ইতিবাচক কোনো বিষয় নিয়ে ভাবুন। যে যা-ই বলুক, তা সহজভাবে নেওয়ার চেষ্টা করা শ্রেয়। হয়তো বেশ অভিমান জমবে মনে। মাসজুড়ে এর প্রভাবও রয়ে যাবে। তাই বলে থেমে থাকলে চলবে না। আবার হুট করে সিদ্ধান্তও নিতে যাবেন না। ভেবেচিন্তে নিন।
বৃশ্চিক
মানসিক চাপ নিজের মধ্যে চেপে রাখা সব সময় বুদ্ধিমানের কাজ নয়। প্রয়োজন বন্ধুদের সঙ্গে নিয়ে ঘুরে আসুন মন থেকে চাপটুকু দূরে ঠেলে। আর সিদ্ধান্ত নিতে কোনো আড়াল রাখবেন না। স্পষ্ট করেই তা সবাইকে জানিয়ে দিন।
ধনু
শরীর নিয়ে দুশ্চিন্তা না করা আদতে অসুস্থতা প্রতিহত করার একটি কার্যকরী কৌশল। আপনার সঠিক মনোভাব ভুল মনোভাবকে টেক্কা দেবে। কৌতূহল ও উদ্দীপনায় মাসখানা বেশ টইটুম্বুর। ঝামেলা যে একেবারেই নেই, তা নয়; তবে সেগুলো হাওয়া করে দিতে পারবেন।
মকর
মন একেবারেই স্থিতিশীল অবস্থায় নেই আপনার। তাই কথা ও কাজে সতর্ক থাকা জরুরি; বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে। আত্মবিশ্বাস ফিরে পাওয়ার চেষ্টা করুন। মাসের শেষে মন ঝরঝরে হওয়ার উপলক্ষও রয়েছে।
কুম্ভ
অবাস্তব কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করে নিজের মন-মেজাজ খারাপ করার মানে নেই। এই অহেতুক চিন্তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করা চাই। সামনে অনেক কাজ। আর কাজের সময় ফর্মে ফেরার অভ্যাসটি আপনার নিশ্চয় আগের মতোই অটুট?
মীন
জীবন উপভোগ করতে শিখুন। আর্থিক, পারিবারিক, ব্যক্তিগত সমস্যা—এসব তো থাকবেই। তা যেন আপনার গঠনমূলক চিন্তায় প্রভাব ফেলতে না পারে। কাছের বন্ধুদের সঙ্গে নিজের সমস্যার কথা শেয়ার করতেই পারেন। তবে কিছুটা রয়েসয়ে। তাদের ঠিক কতটুকু বলবেন, তা আপনাকেই নির্ধারণ করে নিতে হবে।
