রাশি I দোদুল্যমান দিনযাপন
বৃষ
ভালোর শুভ আলোটুকু এবার আপনার ওপরেই থাকছে। তবে কিছুটা সাবধানে কাজ করুন। কেননা আপনার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে অন্যের জরুরি বিষয়। সম্পূর্ণ নিজের বিবেচনায় এগিয়ে চলুন। ভয় নেই, সব ভালো আপনার পাশে থাকবে।
মিথুন
দোদুল্যমান অবস্থার মধ্য দিয়ে দিন যাপন করতে হচ্ছে হয়তো। তবে মাসখানা আপনার জন্য হিসাব মিলে যাওয়ার। বরাবরই আগ বাড়িয়ে লোকের উপকার করতে যান; এবারও শুভকামনা রইল। মাসের শেষটা ব্যস্ততায় কাটতে পারে। তাই শুরুর দিকে সুযোগ বুঝে বিশ্রাম নিন।
কর্কট
কর্মক্ষেত্রে কর্কটের অবস্থান উন্নত হওয়ার জোর যোগ রয়েছে। সেই আনন্দে পূর্ণ উদ্যমে মন লাগিয়ে কাজ করুন। মাসের শেষে কিছু বাজে সময় কাটানোর ইঙ্গিতও রয়েছে। ঘাবড়ানোর কিছু নেই। দৃঢ়চেতা আপনি নিশ্চয় তা উতরে যেতে পারবেন।
সিংহ
বেশ হালকা আমেজে শুরু হবে মাসখানা। শেষ পর্যন্ত এই আমেজ ধরে রাখার দায়িত্ব আপনারই। হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া বা ঝামেলায় জড়ানো থেকে নিজেকে বিরত রাখুন। নতুবা ভুল কাজের জন্য চড়া দাম দিতে হতে পারে। মনোবল যতটা সম্ভব শক্ত রাখার চেষ্টা করুন।
কন্যা
শিক্ষাবিষয়ক কাজকর্ম থাকলে এ মাসে সেরে ফেলুন। তারপর পরিবারকে সময় দিন। কিছুদিন ধরে পরিবারের সঙ্গে যে ভুল-বোঝাবুঝি চলছে, তা মিটমাট করার সময় কিন্তু যাচ্ছে বয়ে! মাসের শেষের দিকে সবকিছু অনুকূলে না থাকলেও দিনগুলো মন্দ কাটবে না। তবে একটু তো সাবধানে থাকতেই হবে।
তুলা
এক্সপেরিমেন্টাল কিছুতে এ মাসে না যাওয়াই মঙ্গল। সমস্যা সমাধানে সহজ ও সাধারণ পথ বেছে নিন। লোকের কাজ পাছে কিছু বলা, আর আপনার কাজ হলো তা গায়ে না মেখে ঝেড়ে ফেলে দেওয়া। তবে সময় অবশ্য অনুকূলেই থাকবে।
বৃশ্চিক
মাসটি আপনার জন্য দারুণ সম্ভাবনাময়; বিশেষ করে আর্থিক বিবেচনায় ফুরফুরে থাকবেন। পকেটের এমন ভরা মৌসুমে পেতে যাচ্ছেন আরও কিছু শুভ সংবাদ। এগুলোর মধ্যে রয়েছে পুরোনো বন্ধুর সঙ্গে দীর্ঘদিন পর যোগাযোগ। আরও আছে প্রিয় মানুষের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ।
ধনু
আপনি যে ফাঁকিবাজ নন, তা সবাই জানে। তাই বলে কাজের চাপে নিজেকে বিশ্রাম না দেওয়াটাও কাজের কথা নয়। নতুবা একটা সময় কাজে আর উদ্যম পাবেন না। পারিবারিক সমস্যাও আপাতত এক পাশে রাখুন। কেননা তারও সুরাহা হতে চলেছে শিগগির।
মকর
ম্যালাদিন ধরে আপনার অর্থসংকট চলছে। এবার তার অবসান হবে নিশ্চয়! মাসজুড়ে ছোটখাটো সমস্যা লেগে থাকলেও বন্ধুদের সহযোগিতায় সেসব সহজে মিটে যাবে। কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে। অবস্থার উন্নতির খাতিরে তা মেনে নেওয়াই শ্রেয়।
কুম্ভ
কাজকর্মকে ছুটি দিয়ে এবার নিজেকে একটু সময় দিন না মশাই! মাসখানা যে আপনার ঘোরাঘুরির। মানে বেড়ানোর জন্য শুভ। এ ছাড়া মাসের শেষে যে ভীষণ ব্যস্ততার যোগ রয়েছে, তার জন্য নিজেকে রিফিল করে নিতে হবে তো।
মীন
এ মাসে আপনি যেমন অপ্রত্যাশিত কিছু পেতে যাচ্ছেন, তেমনি রয়েছে হারানোর শঙ্কাও। অপরের কল্যাণে ভূমিকা রাখতে যাচ্ছেন, তা-ও তো কম ভালো লাগার নয়। ক্ষমা মহত্ত্বের পরিচয়; মাসটিতে কেউ ক্ষমা চাইতে পারে। আপনার মন উদারতার পরিচয় দিতে প্রস্তুত তো?
মেষ
পারিবারিক ব্যস্ততায় কাটবে বেশির ভাগ সময়। রয়েছে সামাজিক দায়িত্ব পালনের বিষয়ও। সব মিলিয়ে দম ফেলার সময় পাবেন না। এত কিছুর মাঝেও মন থাকবে প্রশান্ত। কারণ, পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে আর ভালো কাজের অংশ হতে কার না ভালো লাগে!
