skip to Main Content

মা দিবস ঘিরে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ এনেছে মা দিবসের নতুন কালেকশন। প্রতিটি ডিজাইন, প্রতিটি রং, প্রতিটি কাপড়ে ফুটে উঠেছে মায়ের কোমলতা, স্নেহ আর মমতার প্রতিচ্ছবি। এবারের কালেকশনে রয়েছে আরামদায়ক সুতি ও হালকা ফ্যাব্রিকের শাড়ি; যেখানে টাই-ডাই, হ্যান্ডক্রাফটেড টেক্সচার এবং নরম রঙের ব্যবহার এনেছে এক প্রশান্ত সৌন্দর্য।

এ ছাড়া সব বয়সী মায়ের কথা বিবেচনায় রেখে রয়েছে স্টিচ ও আনস্টিচ ড্রেস এবং সিঙ্গেল কামিজ। গ্রীষ্মের উষ্ণতায় স্বস্তি দিতে এবং দৈনন্দিন ব্যবহারে আরাম নিশ্চিত করতে বিশেষভাবে তৈরি হয়েছে এই সংগ্রহ। ডিজাইনে রঙ বাংলাদেশের নিজস্ব ঐতিহ্যবাহী নকশার সঙ্গে আধুনিকতার ছোঁয়া মিলিয়ে তৈরি করা হয়েছে, যা প্রত্যেক মায়ের ব্যক্তিত্বকে করে তুলবে আরও অনন্য।

এই আয়োজনের আরেকটি বিশেষ দিক হলো, সব বয়সের মায়েদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে পুরো কালেকশন। সহজ, স্নিগ্ধ এবং মার্জিত স্টাইল; যেখানে প্রত্যেক মা নিজেকে খুঁজে পাবেন নিজের মতো।

মা দিবসের কালেকশন পাওয়া যাবে সারা দেশে ছড়িয়ে থাকা রঙ বাংলাদেশের ২০টি আউটলেটে। ঘরে বসে কেনাকাটার সুবিধার জন্য রয়েছে ই-কমার্স প্ল্যাটফর্ম এবং অফিশিয়াল ভ্যারিফায়েড ফেসবুক পেজ।

I ক্যানভাস অনলাইন
ছবি: রঙ বাংলাদেশের সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top