skip to Main Content

সম্পাদকীয়

আত্মত্যাগের মাহেন্দ্রক্ষণ পবিত্র ঈদুল আজহা ফিরে এলো আবার। ক্যানভাসের পাঠক, বিজ্ঞাপনদাতা এবং শুভাকাঙ্ক্ষীদের জানাই শুভেচ্ছা। স্বভাবতই ঈদ ঘিরে এবারের আয়োজন। সঙ্গে মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদনও। কেননা, মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস।
কোরবানির ঈদের সঙ্গে ত্যাগ জড়িত। কল্যাণে, বিয়োগে, আনন্দে, অর্জনে পারস্পরিক অনুভব প্রাধান্য পায় এই বিশেষ সময়ে। পরিজন নিয়ে রসনাবিলাসেও দেখা যায় তারই প্রকাশ। স্রষ্টার আনুগত্যের সঙ্গে সৃষ্টির সংযোগ দৃশমান হয় আপ্যায়ন ও প্রার্থনায়। সেই অপার মহিমা ধ্যানে রেখে হেঁশেলসূত্রে থাকছে অতিথি আপ্যায়নে পাঁচটি রেসিপি। উৎসবের এই মুখরতায় স্মৃতি হয়ে ঘিরে থাকে মায়ের হাতের রান্না। পাঠকদের জন্য তাই নিয়ে থাকছে ফিচার। বহুরূপীতে বিরিয়ানির নানা পদ। এখনকার সময়ের অন্যতম পছন্দনীয় খাবার। কিন্তু অতিরঞ্জন যেন না হয়ে যায়, তাই চেকলিস্ট আছে পাতে পরিমিতিতে। ফুড সেগমেন্টে আরও থাকছে খাবারের সঙ্গে বাঙালির সম্পর্কের ইতিবৃত্ত।
এমন জমকালো আয়োজনে কেমন হতে পারে সাজপোশাক, তা নিয়ে ফ্যাশন সেগমেন্টের শুরুতেই পোর্টফোলিও। ঈদের ছুটিতে বিয়ের আয়োজন থাকবে অনেকের। জ্যৈষ্ঠের এই গরমে কেমন হতে পারে কনের মেকআপ-গেটআপ, তার বিস্তারিত থাকছে। মনোজালে জানা যাবে, ঠিক কী কারণে উৎসব এলে নতুন পোশাকের জন্য ব্যস্ত হয়ে পড়েন সবাই।
এমন সময়ে সুগন্ধ খুব জরুরি। কেমন সৌরভে স্নিগ্ধতা ছুঁয়ে থাকবে, তা জানা যাবে তনুরাগে। চুলকে মানিয়ে গুছিয়ে নিতে আর কেমিক্যাল নয়; পরামর্শ থাকছে মাখন মেখে নিতে। তাতে রেশমের মতো কোমল হবে চুল। সম্পূর্ণ কৌশল জানা যাবে কুন্তলকাহনে। পুরুষের হাতের যত্নের খোঁজ আছে ফরহিমে। আরও নানা আয়োজন নিয়ে বিউটি সেগমেন্ট।
কাজের দিনের পরে খানিকটা সময় নিজের যত্নে কাটলে শ্রান্তি চলে যাবে দূরে। ছুটির সময়ে কাছের মানুষকে সময় দেওয়াকে গুরুত্ব দিয়ে লেখা হয়েছে ডিজিটাল মিনিমালিজম। স্ক্রিনে আটকে না থেকে পরিবারের সঙ্গে গল্পে, অনুভবে উৎসবের আনন্দ ভাগাভাগি, লাইফস্টাইল সেগমেন্টে।

ঈদ কাটুক আনন্দে, নিরাপদে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top