রাশি I সুদিন এলো বলে
মিথুন
কাজের জায়গায় দম ফেলারও সময় পাবেন না। যদিও এর ফল হবে সুখকর। কোনো ধরনের অন্যায়ে নিজেকে জড়াবেন না যেন। পরিবারের লোকজনের কথা মেনে চলার চেষ্টা করুন।
কর্কট
এ মাসে গত কিছুদিনের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। কিছু সমস্যার সম্মুখীনও হতে পারেন। তবে বয়োজ্যেষ্ঠদের সহযোগিতা ও পরামর্শে সেগুলো উতরে যাবেন।
সিংহ
আর্থিক যোগ শুভই বলা চলে। কী, দন্ত বিকশিত হয়ে গেল? একটু রয়েসয়ে দাঁত বের করুন, কেননা খরচের যোগও যে রয়েছে! শরীর কিছুটা ভোগালেও মনের আবহাওয়া ভালো থাকবে।
কন্যা
সময় একটু বৈরী যাচ্ছে, তাতে মন ভার করে বসে থাকবেন না। সম্মুখে সুদিন। সময়টার জন্য নিজেকে তৈরি রাখুন। পাওনা টাকা হাতে আসার যোগও রয়েছে।
তুলা
পকেটের অবস্থা তো নেহাত মন্দ নয়। যাত্রা ও আর্থিক অবস্থার এমন শুভ সময়ে ঘরে বসে থাকলে চলে? বেরিয়ে পড়ুন। দিল খুশ থাকলে পাহাড় টপকানোর মনোবল এমনিতেই আসে।
বৃশ্চিক
সময় বেশ বাজে যাচ্ছে? কিছুটা দম নিয়ে সমস্যার সমাধানে নেমে পড়ুন। পরিশ্রম কখনো বৃথা যায় না। তবে কাজগুলো সারতে হবে গুরুত্ব আর ধারাবাহিকতা মেনে।
ধনু
এখনকার আবহাওয়ার মতোই আপনার অবস্থা। তবে মাসটিতে রয়েছে ইতিবাচক নানান সম্ভাবনা। এবার ঝলমলে রোদের মতোই প্রাণবন্ত হয়ে উঠুন। সৃজনশীল কাজে প্রশংসা পাবেন।
মকর
বেশ ফুরফুরে থাকবেন। কাজের পরিকল্পনাগুলোর সমাধান মিলবে। তবে পারিবারিক কিছু ঝামেলায় বিচ্ছিন্ন সময় কাটাতে হতে পারে। তবে বিশেষ সম্পর্কে যত্নবান হোন।
কুম্ভ
জমে থাকা কাজ সারতে তাড়াহুড়ো করা ঠিক হবে না। সময় নিয়ে গুছিয়ে সারুন। পুরোনো কোনো সম্পর্ক সামনে আসবে। তাই সহজ হওয়ার চেষ্টা করুন। মাস শেষে সময়টায় নজর রাখুন।
মীন
ভ্রমণের দারুণ সুযোগ রয়েছে। প্রিয়জনকে নিয়ে বেরিয়ে পড়ুন। মাস শেষে ব্যস্ত সময় কাটানোর জন্য আগেভাগে রিলোড করে নিন নিজেকে। শরীর কিছুটা বিগড়ালেও যত্নে থাকুন।
মেষ
ভীষণ ব্যস্ততায় সময় কাটছে? কিন্তু তা ক্লান্ত করতে পারবে না মোটেই। কর্মক্ষেত্রে আরও যত্নবান হোন। সামনে কাজের ভার আরও বাড়তে পারে; সঙ্গে মাইনেও।
বৃষ
ঝড় মোকাবিলায় মনের জোর দরকার। তাই অল্পতে দৃঢ় মানসিকতায় চিড় ধরার কথা নয়। প্রস্তুত হোন আসন্ন ঝোড়ো হাওয়া হটাতে। মাস শেষে অপেক্ষা করছে বিরাট সারপ্রাইজ।
