skip to Main Content

বুলেটিন

কানে ডিওরের বিউটি স্যুইট
অসামান্য সব মুহূর্ত উপহার দিয়েছে কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসর। ১২-২৩ মে, ফ্রান্সের কান শহরের ফ্রেঞ্চ রিভেরায়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত অতিথিদের আয়েশি আপ্যায়নের জন্য বিশেষ ব্যবস্থা করেছিল ফ্যাশন ও বিউটি ব্র্যান্ড ক্রিশ্চিয়ান ডিওর। উৎসবের কাছাকাছি অবস্থিত হোটেল ব্যারিয়ার লা ম্যাজেস্টিকের ষষ্ঠ তলায় ছিল একটি সুবিশাল স্যুইট। আয়তন ৩ হাজার ৭৭০ বর্গফুট। বেশ বিলাসবহুল। আকাশি নীল আর সাদা রঙে শান্ত-আরামদায়ক আবহ। যেন ঘরের ভেতরে তুলে আনা হয়েছিল একটুখানি ফ্রেঞ্চ রিভেরা। অনুপ্রেরণা নেওয়া হয়েছে ক্রিশ্চিয়ান বেরার্ডের চিত্রকর্ম থেকে। এই স্যুইটে আপ্যায়ন পেয়েছেন ডিওরের হাউস অ্যাম্বাসেডর নাটালি পোর্টম্যান, শার্লিজ থেরন, জনি ডেপ এবং রবার্ট প্যাটিনসন।

কে-বিউটিতে কেন্ডাল জেনার
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-বিউটি ব্র্যান্ড আনুয়ার গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন মার্কিন মডেল কেন্ডাল জেনার। বেশ কয়েক দিন ধরে পিডিআরএন যোগে স্কিন কেয়ার পণ্য নিয়ে কাজ করছে আনুয়া। তাদের নতুন সংযোজন পিডিআরএন কোলাজেন গ্লো ফেশিয়াল সেরাম স্প্রে। এতে রয়েছে ২০০০পিপিএম পিডিআরএন স্যামন ডিএনএ এবং হায়ালুরনিক অ্যাসিড, যা ত্বকে আর্দ্রতা ও উজ্জ্বলতা এনে দিতে সক্ষম। এর বৈশ্বিক প্রচারণায় দেখা যাবে কেন্ডালকে। আনুয়ার ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাশাপাশি মডেলের নিজস্ব সোশ্যাল চ্যানেলেও সেগুলো প্রচারিত হবে।

ফিরেছে মার্ক জ্যাকবস বিউটি
কাল্ট ক্ল্যাসিক যাকে বলে, বিউটি ব্র্যান্ড হিসেবে মার্ক জ্যাকবস তেমনই। ২০১৩ সালে অভিষেকের পর কখনোই কমতি ছিল না জনপ্রিয়তার। কিন্তু ২০২১ সালে হুট করে গায়েব হয়ে গিয়েছিল ব্র্যান্ডটির বিউটি পণ্য। তৈরি হচ্ছিল না নতুন কিছুই। পাঁচ বছর পর আবার নতুন রূপে ফিরেছে ব্র্যান্ডটি। ৭২টি নতুন বিউটি পণ্য নিয়ে। লিপস্টিক থেকে আইলাইনার, ব্লাশ—সবই আছে সংগ্রহে। নতুন প্রজন্মের পছন্দ মাথায় রেখে পরিবর্তন করা হয়েছে ফর্মুলা, শেড ও প্যাকেজিং। আগে মার্ক জ্যাকবসের ইনকিউবেটর হিসেবে কেন্ডো ব্র্যান্ডস কাজ করলেও এখন থেকে সেই দায়িত্বে কোটি।

 বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top