skip to Main Content

বিউটি বক্স

অ্যাবসলিউট নিউইয়র্কের লিপগ্লস

গ্লসি-গ্লাসি লিপসের ট্রেন্ডে অ্যাবসলিউট নিউইয়র্কের নতুন সংযোজন, ফ্রেশলি বিটেন গ্লস। স্বচ্ছ ও রঙিন মিলিয়ে মোট ১২টি শেড, যা মেলানো যাবে ত্বকের রঙের সঙ্গে। এর ব্যবহারে সফট ও শাইনি দেখাবে ঠোঁট। দেবে শিমারি ইফেক্ট। গ্লসি হলেও আঠালোভাব নেই এবং ভীষণ হালকা। মনেই হবে না ঠোঁটে কিছু আছে! জোজোবা অয়েল সমৃদ্ধ হওয়ায় ঠোঁট আর্দ্র রাখবে; দূর করবে শুষ্কতা। এতে প্যারাবেন, সালফেট, গ্লুটেন কিংবা কোনো সুগন্ধি নেই। গাঢ় রঙের যেকোনো ম্যাট লিপলাইনার যোগে ব্যবহারে সফট ও রোমান্টিক মেকআপ লুক পাওয়া সম্ভব। দাম প্রায় ১ হাজার ১০০ টাকা।

ডিওরের ক্রিম ব্লাশ

গোলাপি আভা ছড়াবে গালে। সুস্থ ও সুন্দর দেখাবে ত্বক। টিকে থাকবে ১২ ঘণ্টা পর্যন্ত। এমনই জাদুকরি ডিওরের নতুন ক্রিম ব্লাশ, ব্যাকস্টেজ রোজি গ্লো স্টিক। ত্বকের পিএইচ লেভেলের সঙ্গে মানিয়ে তৈরি করতে পারে গ্লোয়ি ও ডিউয়ি শাইন। এতে রয়েছে চেরি অয়েল, যা ত্বক আর্দ্র রাখবে দীর্ঘক্ষণ। পাওয়া যাবে ওয়ার্ম ও কুল টোনের ৭টি ভিন্ন শেডে। ক্রিমি ফর্মুলা হওয়ায় ব্যবহারও বেশ সহজ। স্টিক থেকে ব্লাশ সরাসরি গালে আঙুলের সাহায্যে মিশিয়ে নিলেই হলো। মূল্য প্রায় ৮ হাজার ৯৪০ টাকা।

রেভুয়েলের ক্যাফেইন সেরাম

চোখের নিচে ডার্ক সার্কেল নিয়ে চিন্তিত? ব্যবহার করে দেখতে পারেন রেভুয়েলের ক্যাফেইন ৫% সেরাম। এটি কফির গুণসমৃদ্ধ, যা দূর করতে পারে ত্বকের পাফিনেস ও আইব্যাগ। এতে রয়েছে নিয়াসিনামাইড, যা ত্বকের দাগ ও ট্যান দূর করে ত্বক উজ্জ্বল আর মসৃণ করতে সক্ষম। আরও রয়েছে গ্রিন টি ও প্যান্থেনল, যা ত্বক আর্দ্র ও প্রশমিত করে এবং জ্বালাপোড়া কমানোর পাশাপাশি লালচে ভাব, শুষ্কতা ও অস্বস্তি দূর করতে পারে। ৩০ মিলি বোতলে খরচ হবে প্রায় ১ হাজার ২০০ টাকা।

নেটিভের স্ট্রেনদেনিং শ্যাম্পু

সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে চুল ধুতে চাইলে ব্যবহার করতে পারেন নেটিভের স্ট্রেনদেনিং শ্যাম্পু। প্যারাবেন, সিলিকন, সালফেট ও ডাইয়ের মতো সব ধরনের রাসায়নিক উপাদান মুক্ত পারসোনাল কেয়ার পণ্য তৈরি করে যুক্তরাষ্ট্রভিত্তিক এই বডি অ্যান্ড হেয়ার কেয়ার ব্র্যান্ড। ১১টি ভিন্ন ক্যাটাগরিতে পাওয়া যাবে ব্র্যান্ডটির নতুন শ্যাম্পু—ক্যাশমিয়ার ও রেইন, কোকোনাট ও টারমারিক, ডেজার্ট গ্রাস ও স্যান্ডালউড, কোকোনাট ও ভ্যানিলা, আমন্ড ও শিয়া বাটার, অটাম এয়ার ও অ্যাম্বার, সাইট্রাস ও হারবাল মাস্ক, কিউকাম্বার ও মিন্ট, ওশান ও টিম্বার, ওয়ার্ম সাইডার ও সিনামেন এবং ভ্যানিলা ও সাইট্রাস ফ্লাওয়ার। দীর্ঘক্ষণ চুল আর্দ্র ও মসৃণ রাখতে সক্ষম। বাহ্যিক ক্ষতি থেকে সুরক্ষা দেয়। ফ্রিজ কমানোর পাশাপাশি দূর করতে পারে চুলের অগোছালোভাব। ৪৮৭ মিলি বোতল পাওয়া যাবে প্রায় ৩ হাজার ৩২০ টাকায়।

 বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top