skip to Main Content

এই শহর এই সময় I অক্ষর অবয়ব

শিল্পের সম্মাননা, বিপণনের উৎসব আর বিশ্বসাহিত্যের মেলবন্ধনে মুখর এই সময়ের তিলোত্তমা নগরী ঢাকা। বাংলাদেশের প্রখ্যাত প্রতিমাশিল্পী হরিপদ পাল ‘ক্র্যাফটস ভিলেজেস আজীবন সম্মাননা ২০২৬’ পেয়েছেন। ২০ জুন ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের আয়োজনে তাকে এ সম্মাননা দেওয়া হয়। এর অংশ হিসেবে স্মারক, ফুল এবং এক লাখ টাকা তুলে দেওয়া হয় তার হাতে।

আজীবন সম্মাননা

আশুলিয়ার কুড়লিয়া গ্রামের ঐতিহ্যবাহী শিল্পী পরিবারে জন্ম নেওয়া হরিপদ পাল কলকাতার কুমারটুলীতে প্রশিক্ষণ নেন। গত ছয় দশকে তিনি অসংখ্য প্রতিমা ও ভাস্কর্য নির্মাণ করেছেন। সম্মাননা স্মারক পেয়ে এই গুণীজন বলেন, ‘যত দিন হাত চলে, তত দিন মাটির মাধ্যমে মানুষের মাঝে স্রষ্টার অনুভূতি পৌঁছে দিতে চাই।’
২০ জুন লো মেরিডিয়েন ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত নবম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড। ডিজিটাল প্ল্যাটফর্মে উদ্ভাবনী ও সৃষ্টিশীল কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ব্র্যান্ড, এজেন্সি ও মার্কেটারদের সম্মাননা দেওয়া হয়। এবারের আসরে ২৬টি ক্যাটাগরিতে মোট ৮৯টি ক্যাম্পেইন পুরস্কার অর্জন করে। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এবং পাওয়ার্ড বাই পার্টনার ওয়ালটন রেফ্রিজারেটর। পুরস্কার বিতরণের পাশাপাশি আয়োজন করা হয় দিনব্যাপী ডিজিটাল সামিট, যেখানে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা ডিজিটাল মার্কেটিংয়ের বর্তমান ধারা, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

কিনোকুনিয়া

বিশ্বখ্যাত জাপানি বইবিপণন প্রতিষ্ঠান কিনোকুনিয়া ঢাকায় তাদের প্রথম শাখা চালু করেছে। উত্তরার সেন্টারপয়েন্টে ১৯ জুন উদ্বোধন হওয়া ৫ হাজার বর্গফুটের এই আউটলেটে রয়েছে প্রায় ৪০ হাজার বই। উদ্বোধনী অনুষ্ঠানে কিনোকুনিয়ার পরিচালক হিরোইয়োশি কাগেয়ামা জানান, বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও বইপ্রেমী পাঠকসমাজই তাদের এ দেশে আসতে উৎসাহিত করেছে। বইয়ের পাশাপাশি আউটলেটে রয়েছে মার্কো পোলোস ক্যাফে। আয়োজকেরা আশা করছেন, কিনোকুনিয়া দেশের পাঠক, গবেষক ও বইপ্রেমীদের জন্য নতুন দিক উন্মোচন করবে।

 লাইফস্টাইল ডেস্ক
ছবি: সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top