skip to Main Content

বাইট

ওয়াটার হাউসের বিদায়ঘণ্টা

পূর্ব লন্ডনের দ্য ওয়াটার হাউস প্রজেক্ট চলতি জুনের শেষে বন্ধ হয়ে যাচ্ছে। সাপার ক্লাব থেকে যাত্রা শুরু করে রেস্টুরেন্টটি মৌসুমি টেস্টিং মেনু ও অন্তরঙ্গ ডাইনিং অভিজ্ঞতার জন্য প্রশংসা কুড়িয়েছিল এবং সম্প্রতি ইংল্যান্ডের সেরা ১০ রেস্টুরেন্টের তালিকায়ও জায়গা পেয়েছিল। লিজের মেয়াদ শেষ হওয়ায় পাঁচ বছরের সফল অধ্যায়ের ইতি টানছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠাতারা জানিয়েছেন, এটি ব্যর্থতার কারণে নয়; বরং নির্ধারিত সময় শেষে একটি অধ্যায় শেষ করার সিদ্ধান্ত। নিয়মিত অতিথিদের অনেকে এটিকে লন্ডনের অন্যতম সৃজনশীল ডাইনিং স্পেস হিসেবে মনে করেন। মাত্র ১২ জন অতিথি নিয়ে এই সাপার ক্লাব শুরু হলেও পরে লন্ডনের অন্যতম আলোচিত ডাইনিং অভিজ্ঞতায় পরিণত হয় এবং হাজারো অতিথিকে আতিথ্য দিয়েছে।

রেস্তোরাঁয় প্রবেশ নিষেধ

চীনের বেইজিংয়ে অবস্থিত মিশেলিন-তারকাখচিত নিরামিষ রেস্টুরেন্ট কিংস জয়ে সরকারি কর্মকর্তাদের খাবার গ্রহণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আনুষ্ঠানিক কারণ জানানো না হলেও ধারণা করা হচ্ছে, বিলাসী ব্যয় কমানোর সরকারি অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ। ঘটনাটি চীনের ফাইন ডাইনিং জগতে ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেক বিশ্লেষক বলছেন, এই সিদ্ধান্ত শুধু একটি রেস্টুরেন্ট নয়, পুরো বিলাসী আতিথেয়তাশিল্পের জন্যই কড়া বার্তা। সরকারি ব্যয়ের ওপর নজরদারি বাড়লে উচ্চমূল্যের ডাইনিং ব্যবসায় প্রভাব পড়তে পারে।

বইয়ে বাঙালির গল্প

বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান শেফ, লেখক ও টেলিভিশন ব্যক্তিত্ব কিশোয়ার চৌধুরী ঢাকায় তার প্রথম কুকবুক ‘স্মোক, রাইস, ওয়াটার’-এর মোড়ক উন্মোচন করেছেন। বইটিতে উঠে এসেছে বাঙালির স্মৃতি, অভিবাসন, পরিচয় ও খাদ্যসংস্কৃতির গল্প। কিশোয়ার বলেন, পশ্চিমা বিশ্ব এখনো বাঙালি খাবারকে যথাযথভাবে চেনে না; তাই খাবারের পেছনের মানুষ ও ইতিহাসকেও তুলে ধরা জরুরি। বইটিতে রয়েছে ভাত, ধোঁয়া, পানি, মাছ, মসলা ও ঘরোয়া রান্নাকে ঘিরে ব্যক্তিগত স্মৃতি। তিনি মনে করেন, খাবার শুধু স্বাদের বিষয় নয়; এটি ভাষা, পরিবার ও শিকড়েরও বহিঃপ্রকাশ।

 ফুড ডেস্ক
ছবি: সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top