বিউটি বক্স
সেলিম্যাক্সের সানস্টিক
এই আবহাওয়ায় ভারী সানস্ক্রিন ব্যবহার করা মুশকিল। তার ওপর দুই ঘণ্টা পরপর রি-অ্যাপ্লাইও ঝামেলার। অন্যথায় ত্বকে দেখা দেয় রোদে পোড়াভাব। এই সমস্যার সমাধান হতে পারে সেলিম্যাক্সের নতুন সংযোজন, অয়েল কন্ট্রোল ম্যাটিফাইং সানস্টিক। এতে রয়েছে ব্রড স্পেকট্রাম এসপিএফ ৫০+ ও পিএ +++, যা ত্বককে সূর্যরশ্মি থেকে সুরক্ষা দিতে সক্ষম। লাইট-ওয়েট এবং নন-কমেডোজেনিক ফর্মুলা; তাই সব ধরনের ত্বকে ব্যবহার উপযোগী। এতে রয়েছে সেন্তেলা ও ইভনিং প্রাইমরোজ। স্টিক সিস্টেম হওয়ায় যখন-তখন রি-অ্যাপ্লাই করা যায় সহজে। ১৯ গ্রাম স্টিকের বিক্রয় মূল্য প্রায় ১ হাজার ২০০ টাকা।
অ্যাবসলিউট নিউইয়র্কের বাটার ব্রোঞ্জার
ওয়ার্ম লুক যোগ করবে মুখে। সুন্দর দেখাবে অবয়ব। বেজ মেকআপের ভারসাম্যের সুরক্ষা দেবে অ্যাবসলিউট নিউইয়র্ক ব্র্যান্ডের নতুন সংযোজন—বাটার ব্রোঞ্জার। আমন্ড, শিয়া ও ম্যাঙ্গো বাটার রয়েছে এতে। তাই মাখনের মতো নরম এর প্রেসড পাউডার টেক্সচার। ম্যাট নয়; হালকা শিমারি। সাজে স্কাল্পটেড কমপ্লেকশনের সঙ্গে গভীরতা যোগ করতে পারে ফাউন্ডেশনের ফিনিশে। পাঁচটি শেড পাওয়া যাচ্ছে—বাটারস্কচ, বাটারমিল্ক, বাটারফ্লাই, পিনাট বাটার ও বাটার নাট। প্রতিটিতেই নারকেলের সুগন্ধ। নেই গ্লুটেন, প্যারাবেন ও সালফেট। ব্রাশ যোগে সহজে ত্বকের সঙ্গে নিখুঁতভাবে মিশে যায়। দাম প্রায় ১ হাজার টাকা।
বেনিফিট কসমেটিকসের লিকুইড ব্লাশ
গোলাপের পাপড়ির মতো দেখাবে গাল জোড়া। বাড়তি মেকআপ ছাড়াই। ব্যবহার করতে পারেন বেনিফিট কসমেটিকসের নতুন লিকুইড ব্লাশ, প্লে ডেইজ এয়ারি। মেঘের মতোই হালকা, ওজনহীন টেক্সচার। ওয়াটারপ্রুফ ফর্মুলা। বৃষ্টিতে ভিজলেও ক্ষতি নেই। এটি নন-কমেডোজেনিক, তাই পোরস আটকে ব্রণ হওয়ার শঙ্কা নেই। কভারেজ হালকা ও ন্যাচারাল; ব্লাশ যেমন হওয়া চাই, তেমনই। দিতে পারে ভেলভেট ম্যাট ফিনিশ। ফুল গ্ল্যাম বা সফটের সঙ্গে, অথবা কোনো মেকআপ ছাড়া বেয়ার ফেসেও ব্যবহার সম্ভব। পাওয়া যাচ্ছে পাঁচটি শেডে—অ্যাপ্রিকট, স্টারলা, উইলা, চিলি, বেরি। কেনা যাবে প্রায় ৬ হাজার ৩০০ টাকায়।
মেডিকিউবের পিডিআরএন সেরাম
ডিএনএ-বেসড স্কিন কেয়ার এখন ট্রেন্ডে। সেই আবহে সবচেয়ে আলোচিত ফর্মুলা—পিডিআরএন। তাই মেডিকিউব ব্র্যান্ডের নতুন সংযোজন, পিডিআরএন পিংক পেপটাইড গ্লো সেরাম। এতে রয়েছে ১% সোডিয়াম ডিএনএ, রোজ পিডিআরএন, পাঁচ ধরনের পেপটাইড কমপ্লেক্স, নিয়াসিনামাইড, অ্যাডেনোসিন এবং তুলসীপাতার নির্যাস। শুষ্ক ত্বকের জন্য আশীর্বাদ; মিশ্র, স্বাভাবিক, সংবেদনশীল, এমনকি তৈলাক্ত ত্বকেও ব্যবহার উপযোগী। নিয়মিত ব্যবহারে মলিনতা দূর করে ত্বক স্থিতিস্থাপক ও উজ্জ্বল করতে সক্ষম। ফল দেখা যেতে পারে মাত্র দুই সপ্তাহে। অত্যন্ত হালকা এবং ময়শ্চারাইজিং টেক্সচার কয়েক মিনিটের মধ্যে শুষে নেয় ত্বক; তারপর দীর্ঘ সময় নরম, মসৃণ ও উজ্জ্বল রাখে। ডার্মাটোলজিক্যালি টেস্টেড। পিএইচ ৫ দশমিক ৮ থেকে ৭ দশমিক ৮। গ্লুটেন মুক্ত; কোনো কৃত্রিম রং নেই। প্যাকেজিংও টেকসই। ৩০ মিলি বোতলে খরচ হবে প্রায় ২ হাজার ২০০ টাকা।
বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ
