ফ্রম ফ্যাশন উইক I পাওয়ার মেকআপ
মূল অনুপ্রেরণা বিশ শতকের আশির দশকের ফ্যাশন রানওয়ে। জর্জিও আরমানি এবং থিয়েরি মাগলারের মতো বিশ্বখ্যাত ডিজাইনারদের হাত ধরে যখন কাঁধে প্যাডযুক্ত ‘পাওয়ার স্যুট’ রানওয়ে কাঁপিয়েছিল, ঠিক তখনই পরিপূরক হিসেবে সাহসী এই মেকআপের জন্ম। এই স্টাইলের মূল ভিত্তি হলো শার্প কনটুরিং ও গাঢ় ব্লাশন, যা চেহারা আর চোয়ালের স্বাভাবিক গঠনকে দৃঢ়ভাবে ফুটিয়ে তোলে। সঙ্গে যুক্ত হয় ঘন, সুবিন্যস্ত আইব্রাও এবং চোখে ধারালো উইংড আইলাইনার। সবশেষে একটি ক্ল্যাসিক ম্যাট রেড বা ডিপ লিকুইড লিপস্টিক পুরো লুকে এনে দেয় চূড়ান্ত গর্জিয়াসনেস। নব্বইয়ের দশকে আলেকজান্ডার ম্যাককুইনের মতো ডিজাইনারদের প্রেরণা এটিকে আরও থিয়েট্রিক্যাল রূপে নিয়ে গেছে।
বিউটি ডেস্ক
মডেল: জোহা
মেকওভার: পারসোনা
ছবি: জিয়া উদ্দীন
