প্রি-লাভড I রঙমাতাল ফুল
তারকা মানেই হাজার রকম পোশাকে ভরপুর আলমিরা। একটি পোশাক একাধিকবার পরা হয় না তেমনভাবে। একের পর এক আউটফিট কেনা চলে নিয়মিত। তাই বলে ফাস্ট ফ্যাশনের দুশ্চিন্তা যে মাথায় ভর করে না, তা নয়। ফলে পছন্দের পোশাক যেন অন্য কাউকেও রাঙিয়ে তুলতে পারে, সেই চেষ্টায় জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম তার প্রিয় লেহেঙ্গা সংরক্ষণ করেছেন। এখানে সাহায্য করেছে সেলিব্রিটি আর্কাইভ।
রানি গোলাপি রঙের টপস। স্লিভে তার জমকালো লেইসের দাপট। নেকলাইনেও নান্দনিকতা। স্কার্টজুড়ে হাজার ফুলের বসবাস। বিশাল বহরের যেন এক ফুলবাগান। ফুশিয়া, নীলের সমারোহ কুকি কালারে প্রস্ফুটিত। যেন রাজবাড়ির আহ্লাদি রাজকন্যা ঘুরে বেড়াচ্ছে প্রিয় তারকার পোশাকে
ফ্যাশন ডেস্ক
মডেল: ফাইজা
ওয়্যারড্রোব: সেলিব্রিটি আর্কাইভ
মেকওভার: পারসোনা
ছবি: জিয়া উদ্দীন
