ফিট চেক I সিটি সানরাইজ কফি রান
জেনারেশন জেড দাপিয়ে বেড়াচ্ছে করপোরেট দুনিয়ায়। ভাঙছে একের পর এক নিয়ম। কর্মজীবনের পোশাকেও নিয়ে এসেছে পরিবর্তন। বেসিকের বেসিকে বদলাচ্ছে বেশ। লেয়ারিং পাচ্ছে গুরুত্ব। কালারে কখনো নিউট্রাল টোন তো কখনো দারুণ রংচং। আর হাতে থাকছে নতুন এক অনুষঙ্গ। কী সেটা? কফি টাম্বলার অথবা হালের স্টানলি কাপ। হাতে যেন সময় নেই। ব্যস্ততা তাদের দেয় না অবসর—হোক তা চা-কফির অথবা এক চুমুক পানির জন্য
ফ্যাশন ডেস্ক
মডেল: আশা
মেকওভার: পারসোনা
ওয়্যারড্রোব: ব্লুচিজ
ছবি: জিয়া উদ্দীন
