skip to Main Content
July @ Aug rashi

রাশি I দুশ্চিন্তা থেকে দূরে

সিংহ
সবকিছু সহজে পাওয়া যাবে এমনটা নয়। কিছু বিষয় আছে, তার জন্য পরিশ্রম করতে হয়। আপনার জন্য এই মাসে সেই পরিশ্রমের পথ একটু দীর্ঘ হতে পারে। হোক তা পেশাগত কিংবা পারিবারিক বিষয়; তবে সফল যে হবেন, তাতে সন্দেহ নেই।

কন্যা
ইতিবাচক রূপের প্রকাশ ঘটানো কখনো কখনো প্রয়োজন। এই মাসও তেমনি আপনার অপেক্ষায়। অতীত মনে রাখা স্বাভাবিক, কিন্তু তাকে আঁকড়ে থাকা কাজের কথা নয়। প্রিয়জনের সান্নিধ্য অনেক কিছু সহজ করে দেবে। কাছে থাকুন।

তুলা
প্রযুক্তি ছাড়া কোনো কিছুই চিন্তা করা যায় না! পেশাগত ক্ষেত্রে তো নয়ই। ক্যারিয়ারের উন্নতি চাইলে আরও দক্ষতা প্রয়োজন। নতুন যে দায়িত্ব আপনি পেতে যাচ্ছেন, তাতে প্রযুক্তিগত দক্ষতা দেখানোর খুব দরকার হতে পারে।

বৃশ্চিক
শুরুর দিকে কিছুটা নিরাশা দুশ্চিন্তায় ফেলবে। কিন্তু পাশ কাটাতে কষ্ট হবে না। এটাই তো আপনার প্রকৃত বৈশিষ্ট্য। মানুষের পাশে থাকার চেষ্টা করুন। এটি আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে। তবে যেকোনো ব্যর্থতায় মন স্থির রাখুন।

ধনু
মাসটা আপনার জন্য ঝুঁঁকি নেওয়ার। তবে ভয় পাবেন না যেন। বলতে চাইছি, নতুন কোনো কাজে নেমে পড়ার জন্য যথেষ্ট শুভ। স্বাস্থ্য একটু ভোগালেও রয়েছে উপভোগ্য কিছু অভিজ্ঞতা ও সাফল্যের যোগ। শুধু পকেটটা একটু নিয়ন্ত্রণে রাখতে হবে।

মকর
গুরুত্বহীন বিষয়ে চিন্তা বন্ধ করলেই জীবন উপভোগ করা সম্ভব। কথাটা এই মাসে ভালোভাবে মনে রাখবেন। অহেতুক দুশ্চিন্তা ভালো সময়গুলোকে শুধু ধ্বংসই করবে না; জীবনে ছন্দপতন ঘটাবে। তাই দুশ্চিন্তা থেকে দূরে থাকুন। মনের স্বাস্থ্যের যত্ন নিন।

কুম্ভ
এগিয়ে যাওয়ার পথ সব সময় মসৃণ হয় না। বাধা তো থাকবেই; পাছে লোকের কিছু কথাও। সাফল্যের হাসিটা আপনিই হাসবেন। তাই বাকি সব এক পাশে ফেলে রেখে, আনন্দে কাজ করুন। সামনের লড়াইটা মোকাবিলায় দরকার মনের শক্তি।

মীন
ক্রান্তিকাল চিরকাল থাকে না। থাকে না পরম ভালোবাসায় জড়িয়ে রাখা মানুষেরাও। তাই হতাশাকে ঠাঁই নিতে দেবেন না। বি পজিটিভ। তাহলে দেখবেন, যেকোনো খারাপ সময় তুড়ি মেরে উড়িয়ে দিতে পারছেন। দরকার একটু ধৈর্য আর মনোবল।

মেষ
লোকে বলে, বিপদ এলে নাকি চারপাশ থেকে আসে। সামনে তেমন সময় মোকাবিলার ক্ষমতা আপনার আছে। পাশাপাশি প্রয়োজন কিছুটা বুদ্ধির প্রয়োগ। হ্যাঁ, যা করবেন ভেবে, বুদ্ধি খরচে করুন। আর মন দৃঢ়, শান্ত থাকলে বুদ্ধি এমনিতেই খোলে।

বৃষ
অপরের জন্য আপনি বেশ কেয়ারিং। তবে নিজে সুস্থ থাকলে তবেই না সবার খেয়াল রাখতে পারবেন। তাই শত কাজের চাপ থাকলেও শরীরের দিকে খেয়াল রাখা জরুরি। নিজেকে একান্তে কিছুটা সময় দিন।

মিথুন
কিছু চাওয়ার ক্ষেত্রে মাসটিতে প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকি বেশি। তবে দমে যাবেন না যেন। রাগ কিছুটা সামলে রাখুন। তা যদি মাথায় চড়ে বসে, সব আশা-ভরসা মাঠেই মারা পড়বে! মনে রাখুন, নিজ ক্ষমতার বাইরে কিছু করা সমীচীন নয়।

কর্কট
প্রাপ্তির আনন্দের মাঝেও মনটা হয়তো কিঞ্চিৎ অস্থির হয়ে আছে। মন স্থির রাখুন। পরিবারকে সময় দিন। সম্ভব হলে বন্ধুদের সঙ্গে কিছুটা লম্বা সময় কাটান। ভালো আর মন্দ—দুটোকেই মেনে নেওয়ার ক্ষমতা কিন্তু আপনার আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top