রাশি I সাফল্যের স্রোত
কন্যা
পাছে লোকে কিছু বলে, কথাটি মনে গেঁথে নিয়ে লোকের কথাকে থোড়াই কেয়ার করুন। সাফল্যের স্রোতে ভেসে যাবে জমে থাকা সব যন্ত্রণা। তবে হ্যাঁ, সাফল্য অর্জনের মাসটিতে আপনাকে কানে তুলা গুঁজেই যে কাজ করতে হবে!
তুলা
খামোখা নিজেকে দোষী ভেবে কষ্ট বাড়ানোর মানে নেই। সময় যে সব সময় আনন্দে কাটবে, তা তো নয়। তাই বলে অভিমানে সব দোষ নিজের ঘাড়ে নেওয়াও কাজের কথা নয়। সব শেষে হাসিটা যে আপনিই হাসবেন।
বৃশ্চিক
মাস শেষে একটু চাপের হ্যাপা না হয় রয়েছে। তবে যেকোনো সমস্যায় নিজের মতামতের বা বুদ্ধির ওপর আস্থা রাখুন। ব্যবসায় ভালো ফল আসতে পারে। তবে বেশি লোভ ভালো নয়। যতটুকু আছে, তা নিয়েই ভালো থাকুন।
ধনু
ভুল পথে আয় না করাই ভালো। বিবেকের যন্ত্রণায় ভালো থাকা দায় হয়ে পড়বে। সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস রাখা জরুরি। কিন্তু অন্ধবিশ্বাস মোটেও ভালো নয়। এই চরম সত্য মেনে নিন, প্লিজ!
মকর
কারও ভালোবাসা পাওয়া জীবনের অন্যতম সেরা অর্জন। এই অর্জন এ মাসে যদি বেড়ে যায়, তাহলে আনন্দে আটখানা নাকি ষোলোখানা হবেন? সে আপনিই ঠিক করুন! ব্যক্তিগত বা পেশাগত বিষয়ে গুরুজনের পরামর্শ নেওয়া ভালো।
কুম্ভ
খুব কাছের মানুষের সান্নিধ্য মনে হর্ষ জাগায়। এখন আপনার তাদের সাহচর্যে থাকা খুব জরুরি। যে ঝড়ঝাপটা বয়ে গেছে, সেটির আঘাত নিরাময়ের জন্য। অপেক্ষায় থাকুন, আর জীবনের নতুন নতুন মোড় উপভোগ করুন।
মীন
যতটুকু পারা যায়, নিজেকে ঝামেলামুক্ত রাখুন। যদিও অন্যদের প্রতি আপনি বেশি কেয়ারিং, তবে মাঝে মাঝে নিজেরও যত্ন নিতে হয়। কর্মক্ষেত্রে কিছুটা পরিবর্তন ঘটতে পারে, তাতে ভয়ের কিছু নেই।
মেষ
ভয়কে ভয় পেতে নেই, জয় করতে হয়। এতে মনের ওপর অহেতুক চাপ কমে। কাজ থেকে কিছুটা ফ্রি টাইম বের করে নিন। শুধু কর্মক্ষেত্রের দায়িত্ব পালন করলে চলে? পারিবারিক দায়িত্বের জন্যও তো সময় দেওয়া প্রয়োজন।
বৃষ
আপনি সৃজনশীল। সময়টা বেশ ইতিবাচক। নিজের দক্ষতার সর্বোচ্চ নৈপুণ্য দেখানোর এটাই সেরা সময়। চুটিয়ে কাজ করতে থাকুন। প্রশংসার জোয়ারে ভেসে কাটবে আনন্দময় অবসর। সঙ্গে থাকছে প্রাপ্তির প্রশান্তিও।
মিথুন
ভালো কিছু পরিবর্তন আপনার জীবনে ঘটতে যাচ্ছে। আনন্দে নেচে উঠবেন না যেন। এতে কাজের হ্যাপাও কিন্তু বাড়বে। সঙ্গে ব্যস্ততা। তবে এত কিছুর পরও মন যে ভালো থাকবে, তা হলফ করে বলা যায়। শুধু একটু সচেতন থাকা চাই।
কর্কট
আইনি জটিলতাগুলো যত তাড়াতাড়ি সম্ভব গুটিয়ে ফেলা ভালো। কোনো বন্ধুর সঙ্গে ঝামেলা যাচ্ছে কি? মিটিয়ে ফেলুন। বন্ধুত্বে দূরত্ব থাকা কষ্টদায়ক। এ ছাড়া অসহায় কাউকে সাহায্য করলে কিন্তু মনে আনন্দ বাড়ে। আনন্দে থাকুন।
সিংহ
প্রতিবেশীর সঙ্গে কোনো কিছুতে বিরোধে না জড়িয়ে তা মিটিয়ে নিন। সংসারে আপনার অংশগ্রহণও কিন্তু সমান জরুরি। তাতে অবহেলা করা ঠিক নয়। নতুবা অশান্তি বাড়বে। সামনে কিন্তু খরচের বহর রয়েছে!
