skip to Main Content

২২ বিস্ময় I রিদির রেশ

সমসাময়িক টিভি সিরিজ কিংবা চলচ্চিত্র নিয়ে পাঠকমনে আগ্রহের কমতি নেই। সংক্ষেপে রইল তিনটির আলাপ

ক্যানভাস: হ্যালো রিদি!
রিদি শেখ: ও হাই!
১. উই আর হেয়ার ফর দ্য টোয়েন্টি টু কোয়েশ্চনস উইদ ক্যানভাস। ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট নাও?
রিদি: ইয়াহ্, লেটস গো।
২. এককথায় এই সময়ের রিদি কেমন?
রিদি: অনেক ভালো।
৩. আপনি যখন রিদি নন, ক্যামেরা অফ; তখন কেমন?
রিদি: আই অ্যাম ভেরি কম্পোজড, কাম অ্যান্ড শাই।
৪. সকালের নাকি রাতের মানুষ?
রিদি: যখন আমাকে উঠতে বলবে, তখনই উঠব। যখন কাজ করতে বলবে, তখনই কাজ করব। সো বোথ।
৫. ওয়াও! একটা ছোট অভ্যাস, যেটা কেউ জানে না?
রিদি: আমি কখনো বাসায় খালি হাতে ফিরি না। সো আই অলওয়েজ হ্যাভ আ স্ন্যাক অর ডেজার্ট, মায়ের জন্য।
৬. সুইট! এখনকার প্লে-লিস্টে সবচেয়ে বেশি বাজানো গান কোনটা?
রিদি: দ্যাট ভাইরাল টিকটক ট্রেন্ড ‘ড্রাকুলা’। ওই গানে বাচ্চাদের একটা নাচ শেখাচ্ছি। আমি নন-স্টপ আমার হেডফোনে এই গান শুনতে পারি।
৭. নাচ আপনার কাছে প্যাশন, প্রফেশন নাকি থেরাপি?
রিদি: ইটস আ থেরাপি দ্যাট টার্নড আউট টু বি মাই প্রফেশন।
৮. স্টেজে ওঠার আগে নিজেকে কী বলেন?
রিদি: যেকোনো কাজ শুরুর আগেই বলি ‘বিসমিল্লাহ’।
৯. সৌন্দর্যের সংজ্ঞা কী?
রিদি: বিউটি কামস ফ্রম ইয়োর ইনসাইড, ইনার ওয়ার্ল্ড। সো, আমি বিশ্বাস করি, তোমার মনটা ভালো থাকলে তোমাকে সুন্দর লাগবে। তোমার মনটা খারাপ লাগলে তুমি যতই মেকআপ করো, ওই জিনিস হাইড করতে পারবা না।
১০. ওয়াইজ! আপনার কোরিওগ্রাফির কোন অংশ সবচেয়ে কঠিন—ভাবা, শেখানো নাকি পারফর্ম করা?
রিদি: আই থিংক, পারফর্ম করা। বিকজ, আমার অনেক বড় বড় কমপ্লিকেটেড আইডিয়া থাকতে পারে, আর যেকোনো বডির একটা লিমিটেশন থাকে, যা মাঝে মাঝে পার করা যায় না। দ্যাটস হোয়াই আই লাইক টু মেক পিপল ড্যান্স সামথিং ফর মি। দ্যাটস হাউ আই বিকেম আ কোরিওগ্রাফার।
১১. কোন আর্টিস্টের সঙ্গে একদিন কোলাব করার স্বপ্ন আছে?
রিদি: গ্লোবাল আর্টিস্ট নাম্বার ওয়ান ফর মি—শাকিরা। গাইতে পারে, নাচতে পারে, অনেক কিছু করতে পারে। সো ইয়াহ্, আই উড লাভ টু ওয়ার্ক উইদ হার।
১২. হুম্, আমরাও দেখতে চাই। এককথায় যদি আপনার স্টাইলকে ডেসক্রাইব করতে হয়, কী বলবেন?
রিদি: লজিক্যাল, ফিউশন, হুইচ ইজ গ্রেসফুল; মানে উইদ গ্রেস-লজিক্যাল, ফিউশন—গ্রেস।
১৩. লাভলি! একটা সিগনেচার মুভ কি আমাদের দেখাবেন?
রিদি: ডেফিনেটলি, তার জন্য লেটস গো অ্যান্ড চেক আউট মাই স্টুডিও।
১৪. শিওর! আপনি কি নিজের ডিএম’স পড়েন?
রিদি: ডেফিনেটলি, আর আমি ওখান থেকে অনেক কিছু জানতে বা শিখতে পারি—আমার অডিয়েন্স কী পছন্দ করে, কী পছন্দ করে না। অ্যান্ড দ্যাট মোটিভেটস মি টু বি বেটার। অ্যান্ড ওয়েলকাম টু মাই স্টুডিও!
১৫. ওয়াও, লাভলি! ফ্যাশনের এমন একটা ট্রেন্ড, যেটা আপনি চান, আর কখনোই না ফিরুক?
রিদি: ও মাই গড! ছেলেরা একপর্যায়ে লো ওয়েস্টে জিনস পরত না? লাইক লো ওয়েস্ট, একদম পড়ে যাচ্ছে… প্লিজ, প্লিজ, ডোন্ট ডু দিস অ্যানিমোর।
১৬. সোশ্যাল মিডিয়া ছাড়া নিজেকে কল্পনা করতে পারেন?
রিদি: ডেফিনেটলি। বিকজ আই বিলিভ আই অ্যাম আ ড্যান্সার ফার্স্ট অফ অল। আর সোশ্যাল মিডিয়া হলো একটা ইনস্ট্রুমেন্ট। সোশ্যাল মিডিয়া না থাকলে অন্য কোনো ইনস্ট্রুমেন্ট থাকত আর আমার ট্যালেন্ট নিজের অডিয়েন্সকে খুঁজে বের করত।
১৭. মানুষ ভাবে, ইনফ্লুয়েন্সারদের লাইফ অনেক বেশি গ্ল্যামারাস; তাই কি?
রিদি: সো, আই ডোন্ট বিলিভ ফার্স্ট অব অল দ্যাট ইটস গ্ল্যামারাস। ইটস অ্যাকচুয়ালি হার্ড টু মেক ইট লুক গ্ল্যামারাস। বাই দ্য ওয়ে, হোল্ড মাই কফি, লেট মি শো ইউ মাই সিগনেচার স্টেপ।
১৮. ওয়াও! থ্যাংক ইউ। ছোটবেলার রিদিকে একটা পরামর্শ দিতে পারলে কী বলতেন?
রিদি: ডোন্ট বি অ্যাফ্রেড টু এক্সপ্রেস হোয়াট ইউ থিংক, হোয়াট ইউ ফিল, অ্যান্ড হোয়াট ইউ ক্যান ডু। বিকজ কিছু কিছু চান্স জীবনে একবারই আসে।
১৯. কোন জায়গায় গেলে মনে হয়, ‘আমি বাড়ি ফিরছি’?
রিদি: আই কনসিডার মাই হোমটাউন মস্কো, রাশিয়া; যেখানে বড় হয়েছি।
২০. ভাইরাল হওয়া প্রথম ভিডিও মনে আছে?
রিদি: ২০১৬ সালে ‘কালা চশমা’ সুপার ভাইরাল ভিডিও। আমি জাস্ট কয়েকটা স্টুডেন্টের সঙ্গে মস্কোতে একটা স্টুডিও হায়ার করেছি ফর টু আওয়ার্স। আমরা একটা সুপার ফান ভিডিও করেছি অ্যান্ড ইট ওয়েন্ট সো ভাইরাল, সো মেনি মিলিয়ন ভিউজ। ইভেন সিদ্ধার্থ মালহোত্রা পোস্টেড ইট ইন হিজ টুইটার।
২১. আগামী পাঁচ বছরে নিজের কোন ভার্সন দেখতে চান?
রিদি: ওহ্! প্রফেশনালি আই অ্যাম স্টিল ফিগারিং ইট আউট যে আমি বড় হলে কে বা কী হব। বাট পারসোনালি আই ওয়ান্ট টু হ্যাভ আ ফ্যামিলি, আই ওয়ান্ট টু হ্যাভ ফিউ কিডস। ইয়াহ্।
২২. সুইট! লাস্ট কোয়েশ্চেন, আপনি চান, মানুষ রিদি শেখকে কোনো একটা বিষয়ের জন্য মনে রাখুক?
রিদি: আই ওয়ান্ট পিপল টু রিমেম্বার মি অ্যাজ সামওয়ান হু ডাজন্ট গিভ আপ। যাকে দেখে মানুষ ফলো করতে চাইবে—হোয়াট আই অ্যাম ডুয়িং, সামওয়ান হু ইজ ইন্সপায়ারিং পিপল। সেটার জন্য আমি একটা লেগাসি তৈরি করছি। সো আমি যদি কাজটা বলি, ওই কাজ এখনো করি নাই, বাট করব। সো কিপ ইয়োর আইজ অন মাই ওয়ার্ক অ্যান্ড মি।

 নাঈমা তাসনিম
ছবি: অগ্নিলা আহমেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top