ইনফোগ্রাফ I কালোর কদর
কালো ডুমুর বা ব্ল্যাক ফিগ। মিষ্টি ও রসাল ফল। গাঢ় বেগুনি থেকে প্রায় কালো রঙের খোসা এবং নরম ও দানাদার শাঁস। এর বৈজ্ঞানিক নাম ফিকাস ক্যারিকা
আদি নিবাস পশ্চিম এশিয়া ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে
প্রাচীনকাল থেকে এশিয়া, মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের খাদ্যসংস্কৃতিতে ফিগের ব্যবহার রয়েছে
বর্তমানে তুরস্ক, মিসর, ইরান, স্পেন, গ্রিস, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন উষ্ণ ও নাতিশীতোষ্ণ অঞ্চলে এর চাষ হয়
পাকা ব্ল্যাক ফিগের খোসা সাধারণত গাঢ় বেগুনি বা কালচে এবং ভেতরের শাঁস গোলাপি থেকে লালচে হয়
ছোট ছোট অসংখ্য বীজের কারণে এর শাঁসে থাকে স্বতন্ত্র দানাদার অনুভূতি
মিষ্টি স্বাদের এই ফল তাজা ও শুকনো—দুভাবেই খাওয়া যায়
ব্ল্যাক ফিগ সাধারণত সরাসরি ফল হিসেবে খাওয়া হয়; এ ছাড়া সালাদ, দই, ওটমিল, স্মুদি, ডেজার্ট ও বেকড খাবারে ব্যবহার করা যায়
শুকনা ফিগ দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং বিভিন্ন মিষ্টান্ন ও রান্নায় এটি জনপ্রিয়।
পুষ্টিগুণ
প্রতি ১০০ গ্রাম তাজা ফিগে ৭০-৮০ কিলোক্যালরি থাকে
ফিগে থাকা খাদ্য আঁশ হজমশক্তি স্বাভাবিক এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক
এতে থাকা প্রাকৃতিক শর্করা শরীরে দ্রুত শক্তি জোগায়
পটাশিয়াম স্বাভাবিক রক্তচাপ এবং পেশির কার্যক্রম সচল করে
ফিগে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম হাড়ের স্বাভাবিক গঠন ও কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
এতে থাকা বিভিন্ন পলিফেনল ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে সুরক্ষা দেয়
ব্ল্যাক ফিগে থাকা বিভিন্ন ভিটামিন, খনিজ ও উদ্ভিজ্জ যৌগ সামগ্রিক পুষ্টির অংশ হিসেবে শরীরের স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করে।
ফুড ডেস্ক
ছবি: ইন্টারনেট
