প্রি-লাভড I দ্য পার্টি থিং
ফাস্ট ফ্যাশন বর্জ্যে অসহায় পরিবেশ। একটি পোশাক শুধু একাধিক অনুষ্ঠানে না পরার চল চলছে। একের পর এক ড্রেস জমছে আলমিরাতে। কিন্তু তাতে কি ভালো কিছু হচ্ছে? উত্তর হচ্ছে, ‘না’। তাই কয়েকবার ব্যবহারেই ফ্যাশনের টেকসই তত্ত্ব কার্যকর। অভিনেত্রী ও মডেল সাফা কবির তাই তার অফ শোল্ডার অ্যাসিমেট্রিক্যাল গাউনকে রেখেছেন প্রি-লাভড ওয়্যারড্রোবের তালিকায়। ব্ল্যাক ক্যানভাসে মেটালিক অর্নামেন্টেশন জমকালো করে তুলেছে টপসটিকে। সন্ধ্যার দাওয়াত, বন্ধুর নিমন্ত্রণ, ডেট নাইট—সবখানে মানিয়ে যাবে
ফ্যাশন ডেস্ক
মডেল: ক্যারিন
মেকওভার: পারসোনা
ওয়্যারড্রোব: সাফা কবির
কিউরেটর: সেলিব্রিটি আর্কাইভ
ছবি: জিয়া উদ্দীন
