skip to Main Content

ইভেন্ট I ইন্টারন্যাশনাল উইমেন পার্লামেন্ট এবং আইকনিক উইমেন অ্যাওয়ার্ড ২০২৬

নারী নেতৃত্ব, উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন নিয়ে আন্তর্জাতিক সংলাপের প্ল্যাটফর্ম হিসেবে ঢাকায় বসছে তৃতীয় ইন্টারন্যাশনাল উইমেন পার্লামেন্ট এবং আইকনিক উইমেন অ্যাওয়ার্ড ২০২৬। আগামী ৩০ অক্টোবর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের দ্য গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হবে দিনব্যাপী এই আন্তর্জাতিক আয়োজন। অ্যারেনা ফর গ্লোবাল এনগেজমেন্ট আয়োজিত এবারের আসরের প্রতিপাদ্য ‘উইমেন লিডারশিপ অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট অপরচুনিটি’।
আয়োজনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নারীনেত্রী, নীতিনির্ধারক, উদ্যোক্তা, কূটনীতিক, শিক্ষাবিদ ও পেশাজীবীদের অংশ নেওয়ার কথা রয়েছে। নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করার পাশাপাশি অভিজ্ঞতা ও জ্ঞানবিনিময়, আন্তর্জাতিক সহযোগিতা এবং পেশাগত নেটওয়ার্ক তৈরির সুযোগ তৈরি করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে নারী নেতৃত্ব, উদ্যোক্তা, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর, ব্যবসা, জেন্ডার সমতা, টেকসই উন্নয়নসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে থাকবে কি-নোট বক্তব্য, প্যানেল আলোচনা, ইন্টার‌্যাকটিভ সেশন ও নেটওয়ার্কিং। এসব আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন ক্ষেত্রে নারী নেতৃত্বের ভূমিকা, সম্ভাবনা এবং আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার সুযোগ নিয়ে মতবিনিময় করবেন অংশগ্রহণকারীরা।
আয়োজনের আরেকটি গুরুত্বপূর্ণ পর্ব আইকনিক উইমেন অ্যাওয়ার্ড ২০২৬। নেতৃত্ব, ব্যাংকিং ও ফাইন্যান্স, রিয়েল এস্টেট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, উদ্যোক্তা, প্রযুক্তি, মিডিয়া, টেকসই উন্নয়ন, মানবাধিকার, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে নির্বাচিত নারীদের এই পুরস্কার দেওয়া হবে।
এর আগে ২০২৩ সালে ভারতে এবং ২০২৫ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে আসর। এবার ঢাকায় আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নেতৃত্বের আলোচনায় বাংলাদেশের অংশগ্রহণ ও দৃশ্যমানতা আরও বাড়ানোর সুযোগ তৈরি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top