বিউটি বক্স
গ্লো রেসিপির ক্লাউডবেরি ব্রাইট ক্রিম
ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ও গভীরভাবে হাইড্রেটেড রাখতে বেছে নিতে পারেন গ্লো রেসিপির ‘ক্লাউডবেরি ব্রাইট ময়শ্চার ক্রিম’। হুইপড ও বাটারি টেক্সচারের এই হালকা ক্রিম রোমকূপ বন্ধ না করেই ত্বকে সহজে মিশে যায়। অ্যান্টিঅক্সিডেন্ট-সমৃদ্ধ ক্লাউডবেরি সিড অয়েল এবং কো-এনজাইম কিউটেন ত্বকের কালচে ছোপ দূর করে এনে দেয় সমান টোন ও প্রাকৃতিক উজ্জ্বলতা। পেপটাইড-লিপিড কমপ্লেক্স আর্দ্রতা ধরে রাখে এবং ত্বক করে কোমল, মসৃণ ও নমনীয়। ভ্রমণ বা ট্রায়ালের সুবিধার জন্য রয়েছে এর ট্রাভেল সাইজ সংস্করণ। ময়শ্চার ক্রিমটি কিনতে খরচ হবে ১ হাজার ১৩০ টাকা।
কেক বিউটির কার্ল ফ্রেন্ড শ্যাম্পু
কোঁকড়া চুলের স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখতে প্রয়োজন সঠিক পুষ্টি ও বিশেষ যত্ন। তাই বেছে নিতে পারেন জনপ্রিয় ব্র্যান্ড কেক বিউটির ‘দ্য কার্ল ফ্রেন্ড কার্ল এনহ্যান্সিং শ্যাম্পু’। ফর্মুলায় রয়েছে অ্যালোভেরা জুস, আরগান অয়েল, সূর্যমুখী তেলের মতো প্রাকৃতিক উপাদান এবং হাইড্রোলাইজড সিল্ক প্রোটিন ও প্যান্থেনল। এটি স্ক্যাল্প আলতোভাবে পরিষ্কারের পাশাপাশি চুলে পর্যাপ্ত আর্দ্রতা ও পুষ্টি নিশ্চিত করে। কোঁকড়া চুলের রুক্ষতা বা ফ্রিজিনেস কমিয়ে প্রতিটি কার্লকে করে তোলে স্পষ্ট। নিয়মিত ব্যবহারে চুল পায় প্রাণবন্ত উজ্জ্বলতা ও সুরক্ষা। ২৩৫ মিলিলিটার শ্যাম্পুর দাম ২ হাজার ৯৮০ টাকা।
ক্রিমশিন গ্লাস লিপ গ্লস
ঠোঁটের সাজে স্নিগ্ধ ও আকর্ষণীয় উজ্জ্বলতা যোগ করতে চাইলে ব্যবহার করতে পারেন মেকআপ ব্র্যান্ড ম্যাক-এর ‘ক্রিমশিন গ্লাস লিপ গ্লস’। এর ডিলাইট শেড মূলত মিড-টোন নিউট্রাল রঙের, যা যেকোনো স্কিন টোনের সঙ্গে চমৎকার মানিয়ে যায়। হালকা ও নন-স্টিকি ফর্মুলার এই গ্লস ঠোঁটে দেয় কোমল আর্দ্রতা এবং আকর্ষণীয় গ্লসি ফিনিশ। সরাসরি ঠোঁটে কিংবা যেকোনো প্রিয় লিপস্টিকের ওপরে টপ কোট হিসেবে সহজে ব্যবহার করা যায়। দীর্ঘ সময় ঠোঁট নরম, হাইড্রেটেড ও প্রাণবন্ত রাখতেও কার্যকর। বিনিময় মূল্য ২ হাজার ৫০০ টাকা।
পোটেন্ট অ্যালো ডুয়ো
রুক্ষ ও নিষ্প্রাণ চুল। যত্ন প্রয়োজন। বেছে নিতে পারেন সুপার নেচারের ‘পোটেন্ট অ্যালো জেন্টল ময়শ্চার শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার ডুয়ো’। প্রাকৃতিক উপাদানের গুণ এবং উন্নত বিজ্ঞানের মেলবন্ধনে সমৃদ্ধ এই পণ্য। রয়েছে সক্রিয় অ্যালোভেরার কার্যকারিতা। চুলের নিজস্ব আর্দ্রতা না হারিয়েই পরিষ্কার করে স্ক্যাল্প ও চুল। এ ছাড়া চুল করে তিন গুণ বেশি ময়শ্চারাইজড, কোমল ও মজবুত। আরও রয়েছে ৭২ ঘণ্টা পর্যন্ত ফ্রিজ নিয়ন্ত্রণের ক্ষমতা, যা চুল রাখে মসৃণ এবং সহজে সামলানোর উপযোগী। আবার কালার-ট্রিটেড চুলেও এটি সম্পূর্ণ নিরাপদ। শ্যাম্পু ও কন্ডিশনারের ডুয়ো প্যাকটি ৬ হাজার ৮৯০ টাকায় কেনা যাবে।
বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ
