ফ্রম ফ্যাশন উইক I পিওর ড্রামা
শৈল্পিক মেকআপ ধারা, যেখানে সাধারণ সৌন্দর্যের গণ্ডি পেরিয়ে মুখ হয়ে ওঠে সৃজনশীলতার ক্যানভাস। মেকআপপ্রেমীদের কাছে এই স্টাইল মূলত দুটি ধারায় জনপ্রিয়; হাই-গ্ল্যাম স্টেটমেন্ট এবং ক্ল্যাসিক পিরিয়ড ড্রামা।
হাই-গ্ল্যাম ধারায় প্রাধান্য পায় বোল্ড গ্রাফিক লাইনার, মেটালিক বা মাল্টিক্রোম আইশ্যাডো এবং ডার্ক লিপস্টিক। পার্টি কিংবা হাই ফ্যাশন র্যাম্পে এমন লুক সহজে হয়ে উঠতে পারে নজরকাড়া।
অন্যদিকে, ক্ল্যাসিক পিরিয়ড ড্রামা লুকের অনুপ্রেরণা আসে পুরোনো রাজকীয় তেলচিত্রের নান্দনিকতা থেকে। হাইলাইটার বা কনট্যুরিংয়ের চেয়ে ব্লাশে বেশি গুরুত্ব দেওয়া হয়। গালের ওপরের অংশ থেকে চোখের পাতার দিকে ব্লাশ ব্লেন্ড করে তৈরি করা হয় কোমল, রোমান্টিক ও ডিউই ফিনিশ; যাকে বলা হয় ‘রেনেসাঁ ফ্লাশ’। এর সঙ্গে ঠোঁটে থাকতে পারে হালকা, ব্লটেড বা ডিলিউটেড লিপ স্টেইন।
বিউটি ডেস্ক
মডেল: উষ্ণতা
মেকওভার: পারসোনা
ছবি: কৌশিক ইকবাল
