সিনসিয়ারলি সেলিব্রিটি I মাশা
পূজার সময়টায় শাড়ি তার দারুণ পছন্দ। সংগতে চাই টিপ আর কাজল। বন্ধুদের সঙ্গে বেড়িয়ে হাতের কাছে বেলিফুলের মালা মিলে গেলে পেঁচিয়ে নেন চুলে। এটুকুই তার রোজকার দিনের থেকে বাড়তি। বাকিটা সহজ-সরল। ডিউয়ি মেকআপ পছন্দ করেন। সাজে আর্দ্রতা পায় গুরুত্ব। তাই গোসলের পরে ময়শ্চারাইজার, সানস্ক্রিন আর ফেস ক্রিমের প্রলেপে তৈরি করেন বেইজ। তারপরে লিপ বাম আর লিপ গ্লস। ব্যস, শেষ।
অনুলিখন: বিউটি ডেস্ক
মেকওভার: পারসোনা
