প্রি-লাভড সোনালু যেন
পূজা এলেই ঢাক যেমন বাজে, তেমনি শাড়ি থাকে ওয়্যারড্রোব প্ল্যানিংয়ে। হোক সে প্যান্ডেল ঘুরে দেখা, পূজা দেওয়া কিংবা বন্ধুর বাড়ি নেমন্তন্ন। আর উজ্জ্বল হলুদে সোনালি রং বেশ মানিয়ে যায় এমন আনন্দধারাতে। সাবেকিয়ানা তো রইলই, বাদ গেল না সমকালীনও।
দেশের স্বনামধন্য অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। বিশ্বাস করেন টেকসই ফ্যাশনে। তাই নিজের শাড়ি আলমিরাতে জমিয়ে না রেখে হাজির করেছেন সমমনা ক্রেতাদের জন্য। পাওয়া যাবে সেলিব্রিটি আর্কাইভে
ফ্যাশন ডেস্ক
মডেল: নাভিলা
ওয়্যারড্রোব: বিদ্যা সিনহা সাহা মিম
কিউরেটর: সেলিব্রিটি আর্কাইভ
মেকওভার: পারসোনা
ছবি: কৌশিক ইকবাল
