ফোকাস I ঢাকায় ইনিশিয়ো পারফিউমস প্রাইভেসের সুপারচার্জড কালেকশনের জমকালো আয়োজন
বিশ্বখ্যাত বিলাসবহুল পারফিউম ব্র্যান্ড INITIO Parfums Privés ঢাকায় নিয়ে এলো তাদের Supercharged Collection। এই উপলক্ষে ২৬ সেপ্টেম্বর ২০২৬ গুলশানের আলোকিতে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানের। সুগন্ধ, গান, আলো আর আনন্দে ভরপুর এই সন্ধ্যায় অতিথিরা পেয়েছেন এক ভিন্নধর্মী অভিজ্ঞতা।
Supercharged Collection-এ রয়েছে দুটি বিশেষ সুগন্ধি—Wild Rush এবং Sugar Blast। দুটিরই রয়েছে আলাদা বৈশিষ্ট্য; যা ব্যক্তিত্ব, আবেগ ও নিজস্ব রুচি তুলে ধরে। INITIO-এর কাছে পারফিউম শুধু ভালো ঘ্রাণের জন্য নয়, বরং নিজের ব্যক্তিত্ব এবং পছন্দ প্রকাশেরও একটি উপায়।
অনুষ্ঠানটি সাজানো হয়েছিল আধুনিক সফট রেভ থিমে। কমলা ও নীল আলোর ব্যবহার পুরো পরিবেশকে করে তুলেছিল প্রাণবন্ত ও আকর্ষণীয়। Wild Rush ও Sugar Blast-এর ভাবনার সঙ্গে মিল রেখে সাজানো হয়েছিল অনুষ্ঠানস্থল, যা অতিথিদের জন্য তৈরি করে অন্য রকম পরিবেশ।
অতিথিদের আনন্দ বাড়াতে ছিল বেশ কিছু আকর্ষণীয় আয়োজন। Lucky Drop-এর মাধ্যমে ছিল চমক ও উপহার জেতার সুযোগ। পাশাপাশি বিশেষ রঙের সাহায্যে অতিথিদের হাতে আঁকা হয় Supercharged Collection-এর লোগো, যা ইউভি আলোতে জ্বলজ্বল করে উঠত। এই আয়োজন অনুষ্ঠানে যোগ করে ভিন্নমাত্রা এবং অতিথিদের জন্য তৈরি করে স্মরণীয় কিছু মুহূর্ত।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বোতলে নাম বা পছন্দের লেখা খোদাই করার ব্যবস্থা। এর মাধ্যমে অতিথিরা নিজেদের পছন্দের INITIO পারফিউমের বোতলে যোগ করতে পেরেছেন ব্যক্তিগত ছোঁয়া। ফলে প্রিয় সুগন্ধিটি হয়ে উঠেছে আরও বিশেষ ও স্মরণীয়।
সন্ধ্যাজুড়ে লাইভ ডিজে পারফরম্যান্স, রঙিন আলো ও আধুনিক সংগীত পুরো পরিবেশকে করে তুলেছিল আরও প্রাণবন্ত। সব মিলিয়ে অনুষ্ঠানটি ছিল সুগন্ধ, সংগীত ও সৃজনশীলতার এক সুন্দর সমন্বয়।
এই আয়োজনে বাংলাদেশের সৌন্দর্য, ফ্যাশন ও লাইফস্টাইল অঙ্গনের আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। তারা নতুন সুগন্ধিগুলো কাছ থেকে জানার পাশাপাশি বিভিন্ন আয়োজনে অংশ নেওয়ার সুযোগ পান। পুরো অনুষ্ঠানটি ছিল প্রচলিত পারফিউম লঞ্চের চেয়ে আলাদা, যেখানে সুগন্ধের পাশাপাশি গুরুত্ব পেয়েছে আনন্দ, সৃজনশীলতা ও ব্যক্তিগত অভিজ্ঞতা।
ঢাকায় Supercharged Collection-এর এই আয়োজনের মাধ্যমে INITIO Parfums Privés আবারও তুলে ধরেছে তাদের বিশেষত্ব। ব্র্যান্ডটি দেখিয়েছে, পারফিউম শুধু একটি সুগন্ধি নয়; এটি নিজের ব্যক্তিত্ব প্রকাশের, নিজের পছন্দকে তুলে ধরার এবং বিশেষ মুহূর্ত স্মরণীয় করে রাখার একটি মাধ্যম।
