২২ বিস্ময় I মধুরিমা মিম
ক্যানভাসের ওয়েডিং ইস্যুতে এবার শামিল হয়েছেন তারকা অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। তার সঙ্গে জমেছে এবারের ২২ প্রশ্নের আড্ডা
হ্যালো!
হাই!
প্রেম নাকি বন্ধুত্ব?
বন্ধুত্ব।
মনের কথা নাকি মুখের কথা?
মনের কথা।
দেশি সাজ নাকি ওয়েস্টার্ন লুক?
দেশি।
তৈরি হতে কত সময় লাগে?
টেন মিনিটস!
জিম নাকি ফ্রি হ্যান্ড?
জিম।
ফেভারিট পারফিউম?
লুই ভিতোঁ।
বিয়ের দাওয়াত নাকি আড্ডা?
আড্ডা।
পাহাড় নাকি সমুদ্র?
সমুদ্র।
লং ড্রাইভ নাকি মুভি নাইট?
দুটোই।
শপিং নাকি ঘুরে বেড়ানো?
দুটোই।
নিজের হাতের রান্না নাকি প্রিয়জনের হাতের রান্না?
প্রিয়জনের হাতের রান্না।
রোমান্টিক সিনেমা নাকি থ্রিলার?
রোমান্টিক সিনেমা।
একটা পারফেক্ট ডে পেলে কেমন লাগে?
ভালো লাগে!
আমার আছে জল, পরাণ নাকি সুলতান?
আমার আছে জল।
এক দিনের জন্য অদৃশ্য হতে পারলে কী করতেন?
ছোটবেলায় ফিরে যেতাম।
পার্টনারের কোন অভ্যাস সবচেয়ে প্রিয়?
ও অনেক সৎ।
নিজের কোন অভ্যাস বদলে ফেলতে চান?
অন্যকে সহজে বিশ্বাস করা।
ঝগড়ার পরে কে আগে কথা বলেন?
আমার জীবনসঙ্গী।
সারপ্রাইজ পাওয়া নাকি সারপ্রাইজ দেওয়া?
দুটোই। কিন্তু আমাকে চমকে দেওয়াটা একটু কঠিন। কারণ, আগেই সবকিছু বুঝে ফেলি।
জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত?
যে মুহূর্তে লাক্স সুপারস্টার হয়েছিলাম।
নিজের ব্যাপারে একটি ভুল ধারণা, যা মানুষের কাছ থেকে শুনেছেন?
আমার অনেক বেশি ভাব!
এককথায়, বিবাহিত জীবনে মিম এখন কেমন আছেন?
পারফেক্ট!
শ্রেয় চৌধুরী
ছবি: অগ্নিলা আহমেদ
