skip to Main Content

ইনফোগ্রাফ I কমলা সুন্দরী

মাল্টা ও কমলা—দুটিই সাইট্রাস গোত্রের ফল। তবে এদের বৈজ্ঞানিক পরিচয়ে পার্থক্য রয়েছে। ম্যান্ডারিন কমলার বৈজ্ঞানিক নাম সাইট্রাস রেটিকুলাটা আর মিষ্টি কমলার সাইট্রাস সিনেসিস। ভাষাভেদে কমলার নামেও রয়েছে বৈচিত্র্য। ইংরেজিতে ‘অরেঞ্জ’, ইতালীয় ভাষায় আরানচিয়া এবং গ্রিক ভাষায় পোর্তোকালি নামে পরিচিত। কমলাজাতীয় ফলের উৎপত্তি এবং বিবর্তনের সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিস্তৃত অঞ্চলের সম্পর্ক রয়েছে। পরবর্তী সময়ে বাণিজ্য, চাষাবাদ ও প্রজননের মাধ্যমে এসব ফল বিশ্বের বিভিন্ন উষ্ণ ও উপ-উষ্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে।
পুষ্টিগুণ
 প্রতি ১০০ গ্রাম কাঁচা মিষ্টি কমলায় প্রায় ৪৭ গ্রাম ক্যালরি থাকে। এতে রয়েছে ভিটামিন সি, ফোলেট, পটাশিয়াম, খাদ্য আঁশ ও বিভিন্ন উপকারী উদ্ভিজ্জ যৌগ।
 ভিটামিন সি শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধক্ষমতা বজায় রাখা, কোলাজেন তৈরি এবং উদ্ভিজ্জ উৎস থেকে আয়রন শোষণে সহায়তা করে।
 কমলায় থাকা ফ্ল্যাভোনয়েডসহ বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে সুরক্ষায় ভূমিকা রাখতে পারে।
 পুষ্টিগুণের পাশাপাশি কমলার রসাল শাঁস ও সতেজ সাইট্রাস সুবাসও ফলটিকে জনপ্রিয় করে তুলেছে। সরাসরি খাওয়ার পাশাপাশি রান্না, পানীয় তৈরি ও খাবার পরিবেশনেও কমলার ব্যবহার রয়েছে।

 ফুড ডেস্ক
তথ্য ও ছবি: ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top