skip to Main Content

সাপ্লিমেন্ট I কোলাজেন পেপটাইড

বিয়ের কনের প্রস্তুতির তালিকায় ত্বকের বাড়তি যত্নে যোগ হচ্ছে কোলাজেন পেপটাইড। প্রশ্ন হলো, ত্বক টানটান, মসৃণ ও আর্দ্র রাখতে কতটা কার্যকরী এই সাপ্লিমেন্ট

কোলাজেন পেপটাইড হলো ভেঙে ছোট করা কোলাজেনের অংশ; যা সাপ্লিমেন্ট হিসেবে বাজারে উপস্থিত। কোলাজেন শরীরের গুরুত্বপূর্ণ প্রোটিন। যা ত্বকসহ বিভিন্ন টিস্যুর গঠন ও স্থিতিস্থাপকতার সঙ্গে সম্পর্কিত। বয়স বাড়ার সঙ্গে শরীরে কোলাজেন তৈরির হার কমে আসে। নিয়মিত কোলাজেন পেপটাইড গ্রহণে ত্বকের আর্দ্রতা ও স্থিতিস্থাপকতায় উন্নতির প্রমাণ মিলেছে সাম্প্রতিক গবেষণায়।
তবে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালের প্রধান পুষ্টিবিদ তাসনিম হাসিন জানান, কোলাজেন পেপটাইডকে শুধু সৌন্দর্য সাপ্লিমেন্ট হিসেবে দেখলে বিষয়টি অসম্পূর্ণ রয়ে যায়। শরীরে কোলাজেন তৈরির জন্য পর্যাপ্ত প্রোটিনের পাশাপাশি ভিটামিন সি, জিংকসহ অন্যান্য পুষ্টি উপাদান প্রয়োজন। তাই বিয়ের আগে শুধু কোলাজেন সাপ্লিমেন্ট শুরুর বদলে প্রতিদিনের খাবারে সুষম পুষ্টির পর্যাপ্ততা নিশ্চিত করা বেশি গুরুত্বপূর্ণ। কারও খাদ্যতালিকায় কোলাজেন পেপটাইডের ঘাটতি কিংবা বিশেষ প্রয়োজন থাকলে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট বিবেচনা করা যেতে পারে। সেই সঙ্গে ক্রয়ের আগে এর উৎস, উপাদান, পরিমাণ ও প্রস্তুতকারকের তথ্য যাচাইও জরুরি। বিশেষত অ্যালার্জি কিংবা অন্য কোনো শারীরিক সমস্যা থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া নিরাপদ।

 ফুড ডেস্ক
ছবি: ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top