skip to Main Content

হেঁশেলসূত্র I হলুদের হেঁশেল

বদলে যাচ্ছে গায়েহলুদে ফুড প্লেটিংয়ের চেনা চেহারা। আনারসের গায়ে আঙুর গেঁথে দেওয়া কিংবা পায়েস-পুডিংয়ে বর-কনের নাম লিখে পরিবেশনের যুগ এখন অতীত। নাজিয়া ফারহানার হলুদের আয়োজনে তারই স্পষ্ট প্রতিচ্ছবি

মিনি স্যাভোরি টারলেট
উপকরণ: ছোট টার্ট শেল ৪টি, ক্রিম চিজ আধা কাপ, সেদ্ধ মুরগির মাংস কুচি আধা কাপ, মেয়োনিজ ১ টেবিল চামচ, গোলমরিচগুঁড়া কোয়ার্টার চা-চামচ, লবণ স্বাদমতো, মুলা বা শসা এবং মাইক্রোগ্রিন সাজানোর জন্য।
প্রণালি: ক্রিম চিজ, মেয়োনিজ, সেদ্ধ মুরগির মাংস, লবণ ও গোলমরিচ একসঙ্গে মিশিয়ে পুর তৈরি করুন। টার্ট শেলের মধ্যে মিশ্রণটি সমানভাবে ভরে দিন। ওপরে পাতলা করে কাটা মুলা বা শসা ও মাইক্রোগ্রিন সাজিয়ে দিন। সবশেষে খাওয়া যাবে এমন ফুল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

অরেঞ্জ জুস শটস
উপকরণ: কমলালেবুর রস ২ কাপ, মধু ১ চা-চামচ, লেবুর রস আধা চা-চামচ, বরফ পরিমাণমতো, অরেঞ্জ স্লাইস ও ছোট স্ট্র।
প্রণালি: কমলালেবুর রস, মধু, লেবুর রস ও বরফ একসঙ্গে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি ছেঁকে ছোট কাচের গ্লাস বা বোতলে ঢালুন। কমলার স্লাইস ও ছোট স্ট্র দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

ফ্রুট স্কিউয়ার
উপকরণ: পাকা পেঁপে, স্ট্রবেরি ও ব্লুবেরি পরিমাণমতো, কাঠের স্কিউয়ার স্টিক প্রয়োজনমতো, অলংকরণের জন্য ভোজ্যফুল।
প্রণালি: পেঁপে ছোট ছোট সমান টুকরা করে কেটে নিন। স্ট্রবেরি ও ব্লুবেরি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার কাঠের স্টিকে পর্যায়ক্রমে পেঁপে, স্ট্রবেরি ও ব্লুবেরি গেঁথে নিন। গার্নিশে এডিবল ফুল যোগ করে নিন। ব্যস, হয়ে গেল!

চারকিউটেরি ও চিজ প্ল্যাটার
উপকরণ: সালামি বা সসেজ ২০০ গ্রাম, চেডার চিজ ২০০ গ্রাম, আঙুর ১ কাপ, ডুমুর বা বেরি পরিমাণমতো, কাজু বা কাঠবাদাম আধা কাপ, রোজমেরি ও খাওয়ার যোগ্য ফুল সাজানোর জন্য।
প্রণালি: চিজ ছোট টুকরা বা স্লাইস করে নিন। সালামির স্লাইসগুলো গোল করে সাজিয়ে রোজ শেপ তৈরি করুন। কাঠের প্ল্যাটারের মাঝখানে সালামি রোজ রেখে চারপাশে চিজ ও সালামি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিন। সবশেষে রোজমেরি ও ফুল দিয়ে গার্নিশ করে নিন।

ফ্রুট স্কিউয়ার প্ল্যাটার
উপকরণ: ছোট তরমুজ ১টি, আনারস ১টি, কাঠের স্কিউয়ার স্টিক ১০-১২টি, পুদিনাপাতা সাজানোর জন্য।
প্রণালি: তরমুজ ভালোভাবে ধুয়ে খোসাসহ গোল বা ত্রিভুজাকারে কেটে নিন। আনারসের খোসা ছাড়িয়ে লম্বা ও মোটা টুকরা করে কাটুন। কাঠের স্টিকে পর্যায়ক্রমে তরমুজ ও আনারসের টুকরা গেঁথে নিন। একটি গোল বা ডিম্বাকৃতির প্ল্যাটারে তরমুজের টুকরাগুলো চারপাশে সাজিয়ে মাঝখানে ফলের স্কিউয়ারগুলো রাখুন। সবশেষে পুদিনাপাতা দিয়ে প্ল্যাটারটি সাজিয়ে নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top