skip to Main Content

ফটো ফিচার I দ্য জেন-জি ব্রাইড

জেনারেশন ব্রাইড সব সময় থাকে আলোচনায়। কখনো সাহস, কখনো নিজস্বতা তাদের আলাদা করেছে। তথাকথিত বিয়ের বয়স চলছে তাদের। এবারও একই দশা। সাজসজ্জা চায়ের কাপে ঝড় তুলেছে। তাদের চুলসজ্জার কথাই যদি বলি, সেখানে সৃজনী ভাবনা পেয়েছে চূড়ান্ত রূপ। কেশবতী কন্যারা চুল সাজাচ্ছে কখনো হীরা-জহরতের মতো দেখতে মুক্তা পুঁতিতে, আবার কারও চুলে ফুলের বন্যা। ছোট চুল ভালো লাগে যাদের, তাদের দেখা যাচ্ছে হেয়ার ক্লিপে সাজতে। কেউ কেউ বেছে নিচ্ছেন সোনালি গয়নাও। সাজও একই সূত্র মেনে চলছে। স্বকীয়তার চূড়ান্ত রূপ। মেকআপ কোনো সুযোগ পাচ্ছে না আলাদা করে কারিশমা দেখানোর। যে যেমন, ঠিক তেমনটাই থাকতে চাচ্ছে বেশির ভাগ সময়ে। আর সেখানেই একাত্মবোধের মুন্সিয়ানা দেখাচ্ছে মেকওভার আর্টিস্টরা। চাহিদা বুঝে সাজাচ্ছেন কনেদের। যার বিয়ে তার খবর নেই এর অধ্যায় বাদ। এবার যার বিয়ে, তার খবরেই বাকিটা গুছিয়ে নেওয়ার চল। কনের গয়নায় সাবেকিয়ানা যেমন আছে, তেমনি আছে নিরীক্ষা। কখনো তার প্রকাশ মিলছে কানে, তো কখনো গলায়, কখনো অন্য কোনো খানে। দেখা যাক আত্মসচেতন এই কনেরা কেমন করে সাজেন পুরো সিজন।

 ফ্যাশন ডেস্ক
মেকওভার: পারসোনা
মডেল: বুশরা, প্রিয়ন্তি, আশা, লামিয়া
ছবি: কৌশিক ইকবাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top