skip to Main Content

ফিচার I চাঁদের তিথি

বিয়ে সম্পন্ন মানেই যুগল জীবনের শুরু। বিয়ের সাজে যেমন পেয়েছেন গ্রুমিং এক্সপার্টকে, সেই সাজ মুছতেও সঙ্গী হোক প্রিয়জন। জীবন জুড়েছে যার প্রেমে, সে-ই থাকুক পাশে। আয়না, আপনি আর তিনি…

বিয়ে আয়োজনের সবটা শেষে রাত্রি আসে একান্তে। সারা দিনের ধকল সেখানে থাকলেও নতুনের মোহময় আহ্বান। প্রস্তুতিহীন থাকা চলে না এমন সময়ে। ভারী মেকআপ আর হেয়ারস্টাইল; দুই-ই তৈরিতে যেমন সময় লাগে, তেমনি লাগে আগের অবস্থায় ফিরিয়ে নিতে। তবে মনে রাখতে হবে, বিয়ের জমকালো লেহেঙ্গা আর ভারী গয়নার নিচে চাপা পড়ে থাকা শরীরটা যখন বিশ্রাম করার সুযোগ পায়, সেই মুহূর্তই হলো আসল। বিয়ের রাত মানেই কোনো নিয়ম বা চাপ নয়, বরং দীর্ঘ খাটুনির পর শরীরকে একটু ভালোবাসা আর আরাম দেওয়া। তাই রিল্যাক্সড মুডে নতুন জীবন শুরু করতে ঝটপট সেরে নিন এই সেলফ-কেয়ার।
সবার আগে চুলের খোঁপা থেকে ডজন ডজন ববি পিন আর ভারী গয়না খুলে ফেলুন। ঘাড় ও মাথার এই আরামটুকু আগে দরকার। এরপর সোজা চলে যান শাওয়ারে। সারা দিনের মেকআপ, ঘাম আর হেয়ার স্প্রে ধুয়ে ফেলতে একপশলা হালকা গরম জলই যথেষ্ট। স্ক্রাব করার ভুল একদম করবেন না, বরং কোমল কোনো বডি ওয়াশ ব্যবহার করুন। গোসল শেষে ভেজা ত্বকেই মেখে নিন পছন্দের বডি অয়েল বা ময়শ্চারাইজার, যা ত্বক মুহূর্তেই করবে নরম ও সিল্কি।
মনে রাখবেন, ওয়াক্সিং বা শেভিংয়ের মতো কাজগুলো বিয়ের কমপক্ষে দুই দিন আগে করা উচিত, যাতে বিয়ের রাতে র‌্যাশ বা জ্বালাপোড়ার ভয় না থাকে। এ ছাড়া দীর্ঘক্ষণ এসিতে থাকায় ঠোঁট ও ত্বক শুষ্ক হতে পারে, তাই সাইড টেবিলে একটি লিপবাম আর হাইড্রেটিং ফেস মিস্ট রাখুন। সবশেষে ভারী পোশাক বদলে পরে নিন একদম আরামদায়ক, ব্রিদেবল নাইটওয়্যার। এই ছোট্ট গ্রুমিংই আপনাকে রাখতে পারে দীর্ঘক্ষণ সজীব আর আত্মবিশ্বাসে ভরপুর।

 বিউটি ডেস্ক
মডেল: শাকিরা
মেকওভার: পারসোনা
ওয়্যারড্রোব: সাফিয়া সাথী
জুয়েলারি: রঙবতী
ছবি: কৌশিক ইকবাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top