বিশ্বে শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বসুন্ধরা সিটিতে নতুন ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করেছে। শপিং মলের ১ নম্বর বেজমেন্টের ৪১ ও ৪২ নম্বরে নতুন ‘গামা কোম্পানি স্টোর ৩.০ প্রো’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এর মাধ্যমে ব্র্যান্ডটি বাংলাদেশের প্রিমিয়াম স্মার্টফোন রিটেইল অভিজ্ঞতায় এক নতুন মাইলফলক স্থাপন করেছে।

বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে আকর্ষণীয় পরিবেশে ডিজাইন করা নতুন এই প্রজন্মের ফ্ল্যাগশিপ স্টোরে ক্রেতারা অপোর অত্যাধুনিক স্মার্টফোন, আইওটি ডিভাইস, ওয়্যারেবল, অডিও প্রোডাক্ট ও অ্যাকসেসরিজগুলো দেখে কেনার সুযোগ পাবেন।
I ক্যানভাস অনলাইন
ছবি: অপোর সৌজন্যে
