গ্লোবাল ইনোভেটিভ এআই-চালিত প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে এনেছে টেকনো স্পার্ক ৫০ প্রো, যা জনপ্রিয় স্পার্ক সিরিজের সর্বশেষ সংযোজন।

ফ্ল্যাগশিপ-লেভেলের প্রটেকশন, শক্তিশালী পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি, উন্নত ক্যামেরা প্রযুক্তি এবং স্মার্ট এআই সুবিধার সমন্বয়ে তৈরি এই স্মার্টফোন আধুনিক ব্যবহারকারীদের চাহিদা পূরণ করবে। স্পার্ক সিরিজের সফলতার ধারাবাহিকতায় টেকনো স্পার্ক ৫০ প্রো-তে যুক্ত হয়েছে এমন কিছু ফিচার, যা এই সেগমেন্টের স্মার্টফোনে কম দেখা যায়।

এগুলোর মধ্যে রয়েছে আইপি৬৮/আইপি৬৯ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, সর্বোচ্চ ৬ মিটার পানির গভীরতায় যা সারভাইভ করতে পারবে, ৬০০০ এমএএইচ ব্যাটারি, ৬০ ওয়াট সুপার চার্জিং, ৫০ মেগাপিক্সেল সনি লাইটিয়া ৬০০ ফ্ল্যাশস্ন্যাপ মেইন ক্যামেরা, মিডিয়াটেক হেলিও জি১০০ আলটেমেট প্রসেসর, ১২০ হার্টজ ডিসপ্লে এবং টেকনো এআই সুবিধা। টেকনো স্পার্ক ৫০ প্রো এখন দেশজুড়ে টেকনোর সব ব্র্যান্ড আউটলেট ও রিটেইল স্টোরে পাওয়া যাচ্ছে। স্মার্টফোনটির মূল্য শুরু ২৬ হাজার ৯৯৯ টাকা থেকে।
I ক্যানভাস অনলাইন
ছবি: টেকনোর সৌজন্যে
