সম্প্রতি আকিজ বশির কেবলস ‘সেলস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ দিয়েছে। অনুষ্ঠানে সারা দেশ থেকে নির্বাচিত শীর্ষস্থানীয় পরিবেশকদের অসাধারণ বিক্রয় সাফল্য এবং প্রতিষ্ঠানের সঙ্গে তাদের ব্যবসায়িক অংশীদারত্বের স্বীকৃতি হিসেবে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন, পরিচালক (অপারেশনস) মোহাম্মদ ওমর ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে আকিজ বশির কেবলসের পরিবেশক নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি নিরাপত্তা, নির্ভরযোগ্যতা এবং সর্বোচ্চ কর্মক্ষমতা নিশ্চিতকারী বিশ্বমানের বৈদ্যুতিক কেবলস সরবরাহে প্রতিষ্ঠানের প্রতিশ্রুতিও পুনরায় তুলে ধরা হয়।
I ক্যানভাস অনলাইন
ছবি: আয়োজকদের সৌজন্যে
