প্রথমবারের মতো ইন্টারকন্টিনেন্টাল ঢাকা আয়োজন করতে যাচ্ছে ওয়েডিং উৎসব। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, পিএলসির সহযোগিতায় ৩১ জুলাই ও ১ আগস্ট হোটেলটির রূপসী বাংলা গ্র্যান্ড বলরুম ও উইন্টার গার্ডেনে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘সেনসেশন প্রেজেন্টস ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীরা বিনা মূল্যে অংশ নিতে পারবেন।

ফেস্টিভ্যালে বিয়ের পরিকল্পনার প্রয়োজনীয় বিভিন্ন সেবা ও সমাধান এক ছাদের নিচে পাওয়া যাবে। থাকবে ওয়েডিং প্যাকেজ, ব্রাইডাল ও গ্রুম ফ্যাশন, গয়না, বিউটি ও গ্রুমিং, ফটোগ্রাফি, হানিমুন পরিকল্পনা, ইন্টেরিয়র, হোম অ্যাপ্লায়েন্স, কসমেটিকস ও বিলাসবহুল গাড়ির প্রদর্শনী। পাশাপাশি সেনসেশনের উদ্যোগে বিয়ে-পূর্ব দাম্পত্যজীবন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের বিনা মূল্যে পরামর্শের সুযোগ থাকবে। উৎসবে সারাহ্ করিম কতুর, জুরহেম, আমিশে, পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি, বার্জার পেইন্টস বাংলাদেশ, মার্সিডিজ বেঞ্জ বাংলাদেশসহ দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ড অংশ নেবে। এ ছাড়া থাকবে ফ্যাশন শো, কাওয়ালি পরিবেশনা, র্যাফল ড্র এবং ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে দম্পতির বিমান টিকিটসহ আকর্ষণীয় পুরস্কার।
I ক্যানভাস অনলাইন
ছবি: আয়োজকদের সৌজন্যে
