skip to Main Content

ফ্যাশনপ্রেমীদের কাছে ‘লাক্সারি’ বা বিলাসবহুল পোশাক মানেই চোখধাঁধানো কারুকাজ, ট্রেন্ডি ডিজাইন আর আকাশচুম্বী দাম। তবে পোশাকের আভিজাত্য শুধু বাহ্যিক সৌন্দর্যে নয়, বরং এর ফ্যাব্রিকের গুণগত মান, আরাম আর ফিটিংয়েও। গায়ে দেওয়ার পর পোশাকটি কতটা আরামদায়ক, শরীরের সঙ্গে কেমন মানিয়ে যাচ্ছে এবং দীর্ঘদিন ব্যবহারের পরও কী রকম থাকছে, সেসব গুরুত্বপূর্ণ।

বিশ্বজুড়ে ফ্যাব্রিক প্রযুক্তিতে এসেছে নানা পরিবর্তন। পিছিয়ে নেই বাংলাদেশও। ফ্যাব্রিক টেকনোলজিতে নতুন সব উদ্ভাবন নিয়ে এসেছে অভিজাত লাইফস্টাইল ব্র্যান্ড ‘ইল্লিয়ীন’। কাপড়ের মান, ডিজাইন ও আরামের সমন্বয়ে তৈরি করছে সত্যিকারের লাক্সারি পোশাক।
আমাদের দেশের আবহাওয়া বিবেচনায়ও দারুণ কার্যকর ইল্লিয়ীনের উদ্ভাবিত এই প্রযুক্তি। ঋতুপঞ্জিকায় এখন শরৎ চললেও সকালের দিকে থাকে চড়া রোদ আর ভ্যাপসা গরম। বিকেলে একটু নরম হাওয়া বইলেও হুট করে নামা বৃষ্টি পুরো শহর ভিজিয়ে দেয়, আর এর পরপরই বাতাসে ফিরে আসে সেই অস্বস্তিকর আর্দ্রতা।
এমন পরিবর্তনশীল আবহাওয়ার সঙ্গে মানিয়ে চলা সহজ নয়। দরকার এমন পোশাক, যা আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি স্টাইলও ধরে রাখবে। এই প্রয়োজন মাথায় রেখে ইল্লিয়ীন এনেছে তাদের বিশেষ ‘কুলটেক’ ফ্যাব্রিক টেকনোলজি।
কুলটেক মানে শুধু হালকা সুতা নয়, বাংলাদেশের আবহাওয়ার কথা মাথায় রেখে তৈরি এই স্মার্ট ফ্যাব্রিক টেকনোলজিতে ব্যবহার করা হয়েছে বিশেষ বুননপদ্ধতি। এই পদ্ধতিতে তৈরি কাপড়ের প্রথম স্পর্শেই পাওয়া যায় একপ্রকার চমৎকার শীতল অনুভূতি। তা ছাড়া কাপড়টি খুব মসৃণ ও নরম হওয়ায় সারা দিন ব্যবহারেও মেলে নিরবচ্ছিন্ন আরাম।

কুলটেকের অ্যাডভান্সড ময়শ্চার ম্যানেজমেন্ট শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, ফলে দীর্ঘ সময় পরও কাপড়ের সেই শীতল ও স্বচ্ছন্দ অনুভূতি বজায় থাকে।
পোশাক কেমন দেখাবে, তা অনেকটা নির্ভর করে কাপড় শরীরে কীভাবে বসছে তার ওপর। ফ্যাশনের ভাষায় একে বলা হয় ড্রেপিং। কুলটেক ফ্যাব্রিকের তৈরি পোশাক শরীরের স্বাভাবিক নড়াচড়ার সঙ্গে স্বাভাবিকভাবে মানিয়ে যায়। বিশেষ করে ইল্লিয়ীনের কুলটেক থোবগুলো দীর্ঘ সময় ব্যবহারেও কুঁচকে যায় না। ফলে তুলনামূলক লম্বা ঝুলের এই পোশাকেও পরিপাটি গড়ন বজায় থাকে।
নামীদামি ব্র্যান্ডের লোগো কিংবা চড়া প্রাইস ট্যাগ মানেই যে লাক্সারি পোশাক, এমনটা নয়। বরং উন্নত ম্যাটেরিয়াল, নিপুণ কারুশিল্প আর নিখুঁত টেইলরিংয়ের মাধ্যমে পোশাকের আসল আভিজাত্য ফুটে ওঠে। আমাদের দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এ কাজটিই করছে ইল্লিয়ীন।

I ক্যানভাস অনলাইন
ছবি: সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top