skip to Main Content

ঈদুল আজহা উপলক্ষে স্যামসাং বাংলাদেশ স্মার্টফোন ক্রেতাদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে। ১৯ মে থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের আওতায় স্যামসাংয়ের যেকোনো স্মার্টফোন কিনলে গ্রাহকেরা পাচ্ছেন নিশ্চিত উপহার, আকর্ষণীয় ক্যাশব্যাক এবং ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট সুবিধা।

ক্যাম্পেইনে থাকছে স্যামসাং রেফ্রিজারেটর, টিভি ও মাইক্রোওয়েভ ওভেন জেতার সুযোগ। এ ছাড়া নির্দিষ্ট কিছু স্মার্টফোনে মিলবে সর্বোচ্চ ৭ হাজার ৯০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং নির্বাচিত ব্যাংক কার্ডে ৬ হাজার টাকা পর্যন্ত ইএমআই ক্যাশব্যাক সুবিধা। স্যামসাং জানিয়েছে, নির্দিষ্ট মডেলে গ্রাহকেরা ১২ মাস পর্যন্ত ‘নো কস্ট ইএমআই’ সুবিধাও উপভোগ করতে পারবেন। দেশের সব অনুমোদিত স্যামসাং শোরুমে ঈদের আগের দিন পর্যন্ত এই অফার চলবে।

I ক্যানভাস অনলাইন
ছবি: স্যামসাংয়ের সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top