সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজন করা হয়েছে ‘হোন্ডা ম্যাংগো ফেস্ট ২০২৬’। আমের জন্য বিখ্যাত এই অঞ্চলে স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে একাত্মতা জানাতে উৎসবের এটি ছিল দ্বিতীয় সংস্করণ।

হোন্ডা ব্যবহারকারী এবং স্থানীয় কমিউনিটির মধ্যে বন্ধন সুদৃঢ় করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। এই মিলনমেলা ছিল হোন্ডা রাইডারদের জন্য দারুণ এক অভিজ্ঞতা। অনুষ্ঠানে ছিল রাইডারদের বিভিন্ন কার্যক্রম, কমিউনিটি ইন্টারঅ্যাকশন এবং স্থানীয় সংস্কৃতির অনন্য মেলবন্ধন।
অনুষ্ঠানে বিএইচএলের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুসুমু মরিয়াওয়া বলেন, ‘আমাদের গ্রাহক এবং স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করাই হোন্ডা ম্যাংগো ফেস্টের এই আয়োজন। এই অঞ্চলের ঐতিহ্যকে সম্মান জানানো এবং রাইডারদের আনন্দ ও স্বাধীনতার অনুভূতি দেওয়াই আয়োজনটির প্রধান উদ্দেশ্য।’
I ক্যানভাস অনলাইন
ছবি: আয়োজকদের সৌজন্যে
