রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো মেরিল প্রেজেন্টস মার্ভেল অব টুমরো সিজন ৫, পাওয়ার্ড বাই এক্স ফোরস। ব্যাক টু দ্য অরিজিন প্রতিপাদ্যে আয়োজিত এই আসরে নব্বইয়ের রেট্রো লুকে এসেছিলেন ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও তারকারা।

বাংলাদেশের বিভিন্ন ক্যাটাগরির ২৫ জন সেরা কনটেন্ট ক্রিয়েটরকে পুরস্কৃত করা হয়। একই সঙ্গে নব্বইয়ের দশক ও ২০০০-এর শুরুর সময়ের টেলিভিশন, নাটক, সংগীত ও নৃত্যাঙ্গনের ১৩ জন কিংবদন্তি শিল্পীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

আয়োজকদের মতে, নতুন প্রজন্মের ডিজিটাল ক্রিয়েটরদের অনুপ্রাণিত করার পাশাপাশি দেশের সৃজনশীল ঐতিহ্যের শিকড়ের প্রতি শ্রদ্ধা জানাতেই এবারের আয়োজন।

বিভিন্ন ব্র্যান্ড, শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী ও কনটেন্ট ক্রিয়েটরদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মুখর হয়ে ওঠে।
I ক্যানভাস অনলাইন
ছবি: আয়োজকদের সৌজন্যে
