এআই চালিত গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো নতুন প্রজন্মের বেজেলবিহীন কনসেপ্ট ফোন উন্মোচন করে স্মার্টফোন ডিজাইনের ভবিষ্যতের নতুন সম্ভাবনা তুলে ধরেছে। কোম্পানির দাবি, এতে রয়েছে সত্যিকারের জিরো মিমি ডিসপ্লে বেজেল।
স্মার্টফোন নির্মাতারা অনেক বছর ধরে স্ক্রিনের বর্ডার পাতলা করার চেষ্টা করছে, যাতে ফোনের আকার না বাড়িয়ে ব্যবহারকারীদের আরও বড় ও আকর্ষণীয় ডিসপ্লে দেওয়া যায়। টেকনোর সর্বশেষ কনসেপ্ট এই ধারণাকে আরও একধাপ এগিয়ে নিয়েছে। এতে ডিসপ্লের চারপাশের দৃশ্যমান কালো বর্ডার সরানো হয়েছে। ফলে স্ক্রিনটি আরও প্রিমিয়াম ও ইমার্সিভ ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে।
I ক্যানভাস অনলাইন
ছবি: টেকনোর সৌজন্যে
