টেকনো বাংলাদেশ আয়োজিত ঈদুল আজহা মেগা ক্যাম্পেইনের বিজয়ীদের নিয়ে রাজধানীর উত্তরায় টেকনোর ফ্ল্যাগশিপ স্টোরে অনুষ্ঠিত হয় বিশেষ ‘মেগা গিফটস গিভঅ্যাওয়ে’ অনুষ্ঠান।

ক্যাম্পেইনে টেকনো ক্যামন ৫০ আলট্রা কিনে ঢাকার মো. জামাল উদ্দিন জিতেছেন একটি ইলেকট্রিক বাইক এবং জয়পুরহাটের নাসিম পেয়েছেন একটি ল্যাপটপ। এ ছাড়া আরও অনেক ক্রেতার হাতে তুলে দেওয়া হয় টেকনো বাডস, ব্যাকপ্যাক এবং বিভিন্ন এআইওটি ডিভাইস। ১ মে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ঈদুল আজহা পর্যন্ত। ক্যামন ও পোভা সিরিজের স্মার্টফোন কিনে গ্রাহকেরা জিততে পারবেন ইলেকট্রিক বাইক, ল্যাপটপ, এআইওটি পণ্য এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
I ক্যানভাস অনলাইন
ছবি: টেকনোর সৌজন্যে
