টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরী। স্টপ অ্যাট নাথিং স্লোগানের সঙ্গে হামজার দৃঢ়তা এবং এগিয়ে যাওয়ার মানসিকতার মিল থাকায় তাকে এই ভূমিকায় আনা হয়েছে।

টেকনো বর্তমানে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর টাইটেল স্পন্সর। ব্র্যান্ডটির বিভিন্ন প্রোডাক্ট ক্যাম্পেইন, ফুটবলভিত্তিক কনটেন্ট এবং ফ্যান অ্যাকটিভেশনে দেখা যাবে হামজাকে। টেকনো বাংলাদেশের সিইও রেজওয়ানুল হক বলেন, প্রযুক্তি ও ফুটবলকে আরও কাছাকাছি আনতেই এই অংশীদারত্ব। হামজা চৌধুরী বলেন, টেকনোর সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত এবং ভক্তদের জন্য নতুন কিছু করার অপেক্ষায় আছেন।
I ক্যানভাস অনলাইন
ছবি: টেকনোর সৌজন্যে
