skip to Main Content

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এবং ট্রাস্ট ব্যাংক পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ট্রাস্ট ব্যাংকের গ্রাহকেরা ঢাকা রিজেন্সির গ্র্যান্ডিওজ রেস্টুরেন্টে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার বুফে ডিনারে বছরজুড়ে পাবেন বাই ওয়ান গেট থ্রি সুবিধা।

২৪ আগস্ট ঢাকা রিজেন্সিতে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা রিজেন্সির ম্যানেজিং ডিরেক্টর মো. মিজানুর রহমান সিদ্দিকী এবং ট্রাস্ট ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তফা মোশাররফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তির আওতায় প্রযোজ্য শর্ত সাপেক্ষে ট্রাস্ট ব্যাংকের গ্রাহকেরা গ্র্যান্ডিওজ রেস্টুরেন্টের বুফে ডিনারে বিশেষ এই অফার পাবেন। উভয় প্রতিষ্ঠান জানিয়েছে, এই অংশীদারত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও আকর্ষণীয় ও স্মরণীয় ডাইনিং অভিজ্ঞতা নিশ্চিত হবে।

I ক্যানভাস অনলাইন
ছবি: ঢাকা রিজেন্সির সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top