সদ্য অনুষ্ঠিত ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের (ডিএমএ) বিভিন্ন ক্যাটাগরিতে দুটি গোল্ডসহ চারটি পুরস্কার পেয়েছে স্যামসাং বাংলাদেশ। এই অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি এবারের আসরের অন্যতম সেরা পারফরমার হিসেবে স্বীকৃতি পেয়েছে। স্যামসাং বাংলাদেশের পুরস্কারজয়ী ক্যাম্পেইনগুলো বাস্তবায়নে সহযোগিতা করেছে প্রতিষ্ঠানটির মূল এজেন্সি স্টারকম বাংলাদেশ। ডিজিটাল মার্কেটিংয়ে উদ্ভাবনী ধারণা, কৌশলগত পরিকল্পনা এবং সৃজনশীল কাজের স্বীকৃতি হিসেবে ব্র্যান্ডটির এই সফলতা।

দুটি গোল্ড, একটি সিলভার এবং একটি ব্রোঞ্জ পুরস্কার জিতেছে স্যামসাং। ‘বেস্ট ইউজ অব মোবাইল’ এবং ‘বেস্ট ডিজিটাল এক্সপেরিয়েন্স মার্কেটিং’ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জনের পাশাপাশি ‘বেস্ট ইউজ অব ডিসপ্লে’ বিভাগে সিলভার এবং ‘বেস্ট ডিজিটাল মার্কেটিং ইন ই-কমার্স’ ক্যাটাগরিতে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড লাভ করেছে স্যামসাং বাংলাদেশ।
I ক্যানভাস অনলাইন
ছবি: আয়োজকদের সৌজন্যে
