বিয়ের আয়োজন আরও স্মরণীয় করে তুলতে বিশেষ ওয়েডিং সিজন অফার ঘোষণা করেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। এতে থাকছে ভেন্যু, ক্যাটারিং, সাজসজ্জা, ইভেন্ট পরিকল্পনাসহ বিভিন্ন ওয়েডিং প্যাকেজ। নবদম্পতিদের জন্য রয়েছে হানিমুন স্টে প্যাকেজ। এ ছাড়া ১৪ আগস্ট ২০২৬-এর মধ্যে নির্ধারিত ওয়েডিং প্যাকেজ বুক করলে শর্ত সাপেক্ষে মিলবে কমপ্লিমেন্টারি ব্যাংকোয়েট ভেন্যু অথবা এক রাতের স্টে ও বুফে ব্রেকফাস্ট।
হোটেলটির সেলিব্রেশন হলসহ মোট আটটি ব্যাংকোয়েট ভেন্যুতে বিভিন্ন সামাজিক ও করপোরেট আয়োজনের সুবিধা রয়েছে। বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৭১৩-৩৩২৫১১ নম্বরে।
I ক্যানভাস অনলাইন
ছবি: ঢাকা রিজেন্সির সৌজন্যে
