অনলাইন শপিং প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ ১৪ আগস্ট থেকে দেশজুড়ে ‘ফাস্ট ডেলিভারি’ চালু করছে। এর মাধ্যমে ক্রেতা বা বিক্রেতার কোনো অতিরিক্ত খরচ ছাড়াই যোগ্য পণ্য আরও দ্রুত পৌঁছে দেওয়া হবে।

লাইফস্টাইল, এফএমসিজি (গ্রোসারিজ), ইলেকট্রনিকস ও ফ্যাশন বিভাগের প্রায় ৫০ হাজার পণ্য ফাস্ট ডেলিভারির জন্য পাওয়া যাবে। এই সুবিধা দেবে সারা দেশের ২,৫০০-এর বেশি বিক্রেতা, যারা ইতিমধ্যে ফাস্ট ডেলিভারি প্রোগ্রামের নির্ধারিত মান পূরণ করছেন। ক্রেতা ও বিক্রেতার জন্য কোনো অতিরিক্ত খরচ না রেখে দ্রুত ডেলিভারি নিশ্চিত করতে দারাজ দেশজুড়ে তার লজিস্টিকস ব্যবস্থা আরও শক্তিশালী করেছে।
I ক্যানভাস অনলাইন
ছবি: দারাজের সৌজন্যে
