টেকনো স্পার্ক ৫০ প্রো নিশ্চিত সুরক্ষা এবং নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করে। ফোনটির অন্যতম বড় সুবিধা হলো এর আইপি৬৮ ও আইপি৬৯ ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স প্রযুক্তি। টেকনো বলেছে, ফোনটি পানিতে ডুবলেও স্বাভাবিকভাবে কাজ করে। এতে রয়েছে এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স এবং ৩৬০ ডিগ্রি ড্রপ প্রোটেকশন থাকায় হাত থেকে পড়ে গেলেও ফোন সুরক্ষিত থাকে। যারা নিয়মিত বাইরে থাকেন বা ব্যস্ত জীবনযাপন করেন, তাদের জন্য টেকনো স্পার্ক ৫০ প্রো নির্ভরযোগ্য স্মার্টফোন।

বাংলাদেশে টেকনো স্পার্ক ৫০ প্রো ৬ জিবির দাম ২৬,৯৯৯ টাকা এবং ৮ জিবির দাম ৩০,৯৯৯ টাকা।
I ক্যানভাস অনলাইন
ছবি: টেকনোর সৌজন্যে
