skip to Main Content

গ্রাহকদের জন্য ‘নেসক্যাফে বাই মোর অ্যান্ড উইন কনটেস্ট ২০২৬’-এর আয়োজন করেছে ফুডপ্যান্ডা বাংলাদেশ। নেসলে বাংলাদেশ পিএলসির সঙ্গে যৌথভাবে আয়োজন করা এ ক্যাম্পেইনের আওতায় আগস্ট মাসজুড়ে নেসক্যাফে পণ্য কিনে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাবেন গ্রাহকেরা।

প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ফুডপ্যান্ডা অ্যাপ ব্যবহার করে প্যান্ডামার্ট থেকে অন্তত ১ হাজার টাকার নেসক্যাফে ও নেসলে কফি মেট অর্ডার করতে হবে। প্রতিটি অর্ডারে অন্তত একটি ৩০ গ্রামের ‘নেসক্যাফে ৩-ইন-১ আইসড ফ্র্যাপে কোল্ড কফি’র প্যাক থাকতে হবে। প্রতি সপ্তাহে নেসক্যাফে ও নেসলে কফি মেট পণ্যের শীর্ষ ৩ জন ক্রেতা পাবেন বিশেষ নেসক্যাফে গিফট প্যাক। আর ক্যাম্পেইন শেষে যিনি সর্বাধিকসংখ্যক ৩০ গ্রামের ‘নেসক্যাফে ৩-ইন-১ আইসড ফ্র্যাপে কোল্ড কফি’ কিনবেন, তিনি পাবেন ২০ হাজার টাকা মূল্যের ‘গ্যাজেট অ্যান্ড গিয়ার’ ভাউচার।

I ক্যানভাস অনলাইন
ছবি: আয়োজকদের সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top