বাংলাদেশে বসবাসরত ফিলিপাইনের নাগরিকদের সহায়ক সংস্থা ফিলিপাইন সোসাইটি ইন বাংলাদেশ (পিএসবি) প্রদত্ত ‘বেস্ট অন্ট্রাপ্রেনিউর ২০২৬’ অ্যাওয়ার্ড পেয়েছেন ‘ক্যানভাস’ ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক এবং পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি লিমিটেডের প্রতিষ্ঠাতা কানিজ আলমাস খান।
ফিলিপাইনের ১২৮তম স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে ২৬ জুন রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অংশ নেন বাংলাদেশে বসবাসরত ফিলিপাইনের নাগরিক, কূটনীতিক এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা। অনুষ্ঠানে কানিজ আলমাস খানের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি কাইংলেট।
শ্রেষ্ঠ বিউটিশিয়ানের পুরস্কার পেয়েছেন আলেয়া শারমিন কচি। শ্রেষ্ঠ হেয়ারস্টাইলিস্ট হয়েছেন কাজী কামরুল ইসলাম।
ফিলিপাইন সোসাইটি ইন বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে কানিজ আলমাস খান বলেন, ‘এই পুরস্কার শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি পারসোনা পরিবার, আমার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং এই যাত্রাপথে যারা আমাকে সমর্থন করেছেন, তাদের সকলের।’
I ক্যানভাস অনলাইন
ছবি: আয়োজকদের সৌজন্যে
